নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে আরও কড়া নজরদারির পথে হাঁটল নির্বাচন কমিশন। প্রথম দফা মোটের উপর শান্তিপূর্ণ হওয়ায় সেই ধারাবাহিকতা বজায় রাখতে এবার প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থায় জোর দিচ্ছে কমিশন। বুথের ভেতর-বাইরের পাশাপাশি এবার নজর থাকবে বুথে আসা-যাওয়ার পথেও।
২৯ এপ্রিল রাজ্যের ১৪২টি কেন্দ্রে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এই দফাকে সামনে রেখে কমিশনের তরফে একাধিক নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। প্রথম দফায় বুথের ভিতরে ও বাইরে সিসিটিভি ক্যামেরা বসানো হলেও এবার সেই পরিসর বাড়িয়ে বুথমুখী রাস্তাতেও ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। ফলে ভোটারদের বুথে পৌঁছনোর আগেই কোনওরকম বাধা, ভয় দেখানো বা প্রভাব বিস্তারের চেষ্টা হলে তা সহজেই নজরে আসবে।
এর পাশাপাশি ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হবে, বিশেষ করে ঘন জনবসতিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলিতে। কমিশনের মতে, এই পদক্ষেপ ভোটের পরিবেশকে আরও সুরক্ষিত ও নিয়ন্ত্রিত রাখবে। নিরাপত্তার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর উপরই ভরসা রাখছে কমিশন। দ্বিতীয় দফায় মোট ২,২৩১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, যার মধ্যে কলকাতায় সবচেয়ে বেশি বাহিনী থাকবে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের