নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আগামী ২৯ এপ্রিল ভোটকে সামনে রেখে কলকাতা পুলিশ জারি করল কড়া ট্রাফিক নির্দেশিকা। ভোটের আগের দিন থেকে শুরু করে ভোটের দিন এবং গণনার দিন টানা তিন দিন শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। ফলে সাধারণ মানুষের যাতায়াতে প্রভাব পড়তে পারে বলেই আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে।
মঙ্গলবার ভোটের আগের দিন , বুধবার ভোটের দিন এবং ৪ মে গণনার দিন এই তিন দিন সকাল ৫টা থেকে রাত ১০টা গণনার দিন কিছু ক্ষেত্রে রাত ১১টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ থাকবে। বিশেষ করে দক্ষিণ কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় এই বিধিনিষেধ জারি করা হয়েছে। কসবায় acropolis মল এবং গীতাঞ্জলি স্টেডিয়াম সংলগ্ন রাস্তাগুলি একমুখী করা হবে। আলিপুর জজ কোর্ট সংলগ্ন রাস্তায় পশ্চিমমুখী যান চলাচল বন্ধ থাকবে এবং বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে।
একইভাবে, হরিশ মুখার্জি রোড, হাজরা রোড, চেতলা, একবালপুর-সহ একাধিক এলাকায় সময়ভেদে যান চলাচলের রুট বদল করা হবে। এছাড়াও, নেতাজি ইনডোর স্টেডিয়াম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পার্কিং নিয়ন্ত্রণ করা হবে। শহরের বহু রাস্তায় সম্পূর্ণ বা আংশিক পার্কিং নিষিদ্ধ থাকবে। গণনার দিন বিশেষ করে ডায়মন্ড হারবার রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড এবং বালিগঞ্জ-সহ বিভিন্ন এলাকায় বাড়তি নিয়ন্ত্রণ জারি করা হবে।
তবে নির্বাচনী কাজে ব্যবহৃত যানবাহনের ক্ষেত্রে এই বিধিনিষেধে কিছুটা ছাড় রাখা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হলে আরও কিছু এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা হতে পারে বলেও জানিয়েছে পুলিশ। সব মিলিয়ে, ভোটকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে শহরজুড়ে এই কড়া ট্রাফিক ব্যবস্থাপনা চালু করা হচ্ছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের