নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলার রাজনৈতিক ময়দানে তুঙ্গে সংঘাত। একদিকে কলকাতায় সাংবাদিক বৈঠক করে অমিত শাহ বঙ্গজয়ের কথা ঘোষণা করেন। এর পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার দাবি নিয়ে বিজেপিকে নিশানা করে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন তৃণমূল নেত্রী।
মঙ্গলবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শাহ বলেন, দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারকে উৎখাত করে বিজেপি দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে বাংলায় সরকার গঠন করবে। এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই বাঁকুড়ার বড়জোড়ার জনসভা থেকে তীব্র পাল্টা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাঁকুড়ার সভা থেকে হুঙ্কারের সুরে মমতা বলেন, ' ইউ মাস্ট রিজাইন। আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার পদত্যাগ করা উচিত। বলছেন, দুই-তৃতীয়াংশে জিতবেন! এবার তো আর বলছেন না ‘আব কি বার, ২০০ পার’। আমি বলছি এবার আপনাকে দেশ থেকে বার। বাংলার ক্ষমতায় এসে গণতান্ত্রিকভাবে দেশ থেকে বার করে দেব।'
এর আগেও একাধিকবার বিভিন্ন ইস্যুতে অমিত শাহের পদত্যাগ দাবি করেছিলেন মমতা। এদিন সেই দাবিকে আরও ধারালো করে তোলেন তিনি। বিশেষ করে অনুপ্রবেশ ইস্যুতে শাহের অভিযোগের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'রায়গঞ্জ, চ্যাংড়াবান্ধা, ঘোজাডাঙায় আমরা জমি না দিলে কাঁটাতার বসত কী করে? অনুপ্রবেশ রোখার দায়িত্ব তো বিএসএফের। তারা কেন পারছে না?'
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের