নিজস্ব প্রতিনিধি , ভারত - পাকিস্তান সংঘাত তীব্র হচ্ছে। মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী লড়াই , পাকিস্তান - আফগানিস্তানের যুদ্ধের মাঝে এবার শিরোনামে ভারত - পাকিস্তান। আফগানিস্তানে পাকিস্তান হামলার বিষয়টি নিয়ে তীব্র বিরোধিতা করেছিল ভারত। আপাতত ডুরান্ড লাইনে চলছে সমঝোতা বৈঠক। এরই মাঝে পহেলগাঁও বর্ষপূর্তির আগে ভারতকে ভয়ঙ্কর হুমকি দিলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ।
খোয়াজা আসিফের মতে , ভারত পাকিস্তানে হামলা চালানোর ষড়যন্ত্র করছে। এখানে তাদেরই বিপদ। এমনকি গোটা বিষয়টাকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে দেখানোর চেষ্টা চালাচ্ছে ভারত। পাক প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন , "ভারত যদি এবার মিথ্যে অজুহাতে কোনোরকম অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে তার পরিণতি মারাত্মক হবে। এবার আমরা সেই সংঘাত কলকাতা পর্যন্ত টেনে নিয়ে যাব। এবার আক্রমণ হবে কলকাতায়।"
এখানেই না থেমে খোয়াজা আসিফ আরও বলেছেন , "যদি ভারত এরকম কিছু করার চেষ্টা করে তাহলে গত বছরের চেয়েও বড় অপমানের সম্মুখীন হতে হবে তাদের। এবার সংঘাত ২০০ থেকে ২৫০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা তাদের ভূখণ্ডে প্রবেশ করতে পিছু পা হব না। তাদের ঘরে ঢুকে হামলা চালাব।"
যদিও পাকিস্তান অন্য পরিকল্পনা করবে বলে শোনা যায় কিছুদিন আগেই। চলতি মাসেই পাকিস্তানে ধারাবাহিক কিছু হামলা হতে পারে। যার নেপথ্যে থাকবে খোদ পাক গুপ্তচর সংস্থা ISI। ইচ্ছাকৃতভাবে দেশজুড়ে আশান্তি সৃষ্টি করে সমস্ত দায়ভার চাপানো হবে ভারতের ওপর। এমনই ষড়যন্ত্র করছে ইসলামাবাদ। তবে এবার সরাসরি ভারতকে হুঁশিয়ারি দিল পাকিস্তান। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক মঞ্চে সমর্থন আদায় সহ সুবিধা পাওয়ার জন্যই এমন কৌশল করছে পাকিস্তান।
অজ্ঞাত বন্দুকবাজের নিশানায় ভারতবিরোধী জঙ্গিরা, খোদ লস্করের দাবিতে বাড়ছে রহস্য
ট্রাম্পের শুল্কনীতিতে ঘরে-বাইরে ধাক্কা! ২৫ মার্কিন প্রদেশের মামলায় বাড়ল চাপ
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের