নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অষ্টাদশ বিধানসভার সূচনাতেই বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পিকারকে স্বাগত জানাতে গিয়ে তিনি ঘোষণা করলেন, এবার থেকে বিধানসভার গুরুত্বপূর্ণ অধিবেশন, এমনকি বাজেট অধিবেশনও সরাসরি সম্প্রচার করা হবে। তার বক্তব্য, জনগণ যাতে নিজেদের নির্বাচিত প্রতিনিধিদের কাজ, বিরোধীদের আচরণ নিজের চোখে দেখতে পারেন, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত।
শুক্রবার বিধানসভায় নবনির্বাচিত স্পিকার রথীন্দ্রনাথ বোসকে স্বাগত জানাতে গিয়ে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ' এই ঐতিহাসিক ভবনে বাজেট-সহ গুরুত্বপূর্ণ অধিবেশন লাইভ দেখানোর ব্যবস্থা করা হবে। অতীতের সব তিক্ততা ভুলেই বলছি, এই ভবনে নির্বাচিত বিধায়কদের পারফরম্যান্স যাতে জনগণ দেখতে পান, সেটার ব্যবস্থা করা দরকার। আমরা চাই না বিধানসভায় নির্ধারিত কর্মসূচি অহেতুক ভেস্তে দিক বিরোধীরা।'
মুখ্যমন্ত্রী আরও বলেন, 'বিধানসভাটা মারামারির জায়গা নয়। আমরা চাই না কোনও অপরাধ ছাড়াই ১১ মাস কোনও বিরোধী নেতাকে হাউসের বাইরে থাকতে হোক। আমরা চাই না কোনও বিরোধী বিধায়ককে রক্তাক্ত অবস্থায় বিধানসভা ছাড়তে হয়।' এই মন্তব্যে আগের বিধানসভার ঘটনাগুলিকেই পরোক্ষে স্মরণ করিয়ে দিয়েছেন শুভেন্দু।
একইসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন গণতন্ত্র ও বাকস্বাধীনতার প্রশ্নেও গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি বলেন, 'বিজেপি গণতন্ত্রে এবং বাক স্বাধীনতায় বিশ্বাসী। আর হাউস বিলংস টু অপোজিশন।' সংখ্যায় কম হলেও বিরোধীদের সমান গুরুত্ব দেওয়ার আশ্বাসও দেন তিনি। তার দাবি, শাসক-বিরোধী ৫০-৫০ সমীকরণ বজায় রেখেই বিধানসভার কার্যক্রম পরিচালনা করবে সরকার।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের