নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অবৈধ দখল ও বেআইনি নির্মাণের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিল রাজ্য সরকার। এবার নজরে শহরের দুই গুরুত্বপূর্ণ উড়ালপুল। শিয়ালদহের বিদ্যাপতি সেতু এবং যাদবপুর-সন্তোষপুর সংযোগকারী সুকান্ত সেতুর নিচে উচ্ছেদের নোটিশ জারি করা হয়েছে। কলকাতা পুরসভার নির্দেশ, আগামী সাত দিনের মধ্যে ফ্লাইওভারের নীচে থাকা সমস্ত বেআইনি দোকান ও দখল সরিয়ে ফেলতে হবে। অন্যথায় আইন অনুযায়ী শুরু হবে বুলডোজার অভিযান।
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যজুড়ে বেআইনি নির্মাণ ও জবরদখলের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলছে। তপসিয়া, কসবা, পার্ক সার্কাস-সহ একাধিক এলাকায় অবৈধ নির্মাণ ভাঙার পর এবার কলকাতার ব্যস্ততম দুই উড়ালপুলের নীচের দখলদারি সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতা পুরসভার জারি করা নোটিশে জানানো হয়েছে, শিয়ালদহের বিদ্যাপতি সেতু এবং সুকান্ত সেতুর নীচে যারা অনুমতি ছাড়া দোকান বা ব্যবসা চালাচ্ছেন। তারা সাত দিনের মধ্যে এলাকা খালি করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে দখল না সরালে কলকাতা পুর কর্পোরেশন আইন, ১৯৮০ অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুরসভার দাবি, ফ্লাইওভারের নীচে বেআইনি দখলের কারণে যান চলাচল, পথচারীদের নিরাপত্তা এবং জরুরি পরিষেবা ব্যাহত হচ্ছে। তাই জনস্বার্থে এই উচ্ছেদ অভিযান চালানো হবে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট এলাকায় নোটিশ টাঙানো হয়েছে এবং প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের