নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকেই বারবার জনসংযোগের বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। এবার সাধারণ মানুষের সমস্যার কথা সরাসরি শুনতে বড় উদ্যোগ নিতে চলেছেন তিনি। উত্তরপ্রদেশের আদলে রাজ্যেও শুরু হতে পারে ‘জনতার দরবার’। সপ্তাহে এক বা দুদিন মুখ্যমন্ত্রী নিজে সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা শুনবেন বলে জানা গেছে।
রাজ্যের প্রশাসনিক কাঠামোকে আরও জনমুখী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই একাধিকবার জানিয়েছেন, সরকার মানুষের পাশে রয়েছে এবং সরাসরি মানুষের সমস্যার সমাধান করাই তার অগ্রাধিকার। সেই ভাবনা থেকেই এবার ‘জনতার দরবারের' পরিকল্পনা।
নির্দিষ্ট দিনে সাধারণ মানুষ সরাসরি মুখ্যমন্ত্রীর সামনে নিজেদের অভিযোগ, সমস্যা বা দাবি তুলে ধরতে পারবেন। এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরাও। অভিযোগ শুনে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দেওয়া হতে পারে বলেও জানা যাচ্ছে।
জানা গেছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী ১ জুন থেকেই এই ‘জনতার দরবার’ শুরু হতে পারে। যদিও এখনও সরকারিভাবে পূর্ণাঙ্গ সূচি ঘোষণা হয়নি, তবুও এই উদ্যোগ ঘিরে ইতিমধ্যেই রাজ্যজুড়ে কৌতূহল তৈরি হয়েছে।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের