নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পশ্চিমবঙ্গে পৌঁছেই কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সোমবার সকালে দক্ষিণ কলকাতার কালীঘাট মন্দিরে পুজো দিতে গেলে একদল বিক্ষোভকারী তাঁকে কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান তোলে। ঘটনাকে ঘিরে এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয়।
রবিবার রাতে কলকাতায় পৌঁছে সোমবার সকালেই কালীঘাট মন্দিরে পুজো দিতে যান জ্ঞানেশ কুমার। সেই সময়ই একদল বিক্ষোভকারী তাকে ঘিরে ধরে কালো পতাকা দেখাতে শুরু করে এবং ‘গো ব্যাক’ স্লোগান তোলে। তবে এই বিক্ষোভের মাঝ দিয়েই মন্দিরে প্রবেশ করেন জ্ঞানেশ কুমার। পুরো ঘটনার সময় তিনি কোনও মন্তব্য করেননি। পুজো সেরে মন্দির থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দেন।
মন্দির থেকে বেরিয়ে জ্ঞানেশ কুমার বলেন, ' পশ্চিমবঙ্গের সকল ভাইবোনকে আমার নমস্কার। কালী মা সকলকে ভাল রাখুন।' বিক্ষোভ নিয়ে প্রশ্ন করা হলেও সে বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। এরপর গাড়িতে উঠে এলাকা ছেড়ে চলে যান। কমিশন সূত্রে জানা যায়, কালীঘাট মন্দিরে পুজো দিয়ে রাজ্যের মানুষের মঙ্গল কামনা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার। একইসঙ্গে, সুষ্ঠ নির্বাচনের আশ্বাস দিয়ে তিনি বলেন, ' এবার শুধু নির্ভয় নির্বাচনের পর্ব হবে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের