নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২১ জুলাইয়ের শহীদ দিবসের মঞ্চকে দলীয় ঐক্যের পাশাপশি রাজনৈতিক বার্তার প্ল্যাটফর্ম হিসেবেই ব্যবহার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাটপন্থী তৃণমূলের সমাবেশ থেকে দলত্যাগী নেতাদের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন অভিষেক। শুধু সমালোচনাই নয়, ভবিষ্যতে তাদের আর দলে ফিরিয়ে না নেওয়ার আবেদন জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে প্রকাশ্য বার্তাও দিলেন তিনি।
মঙ্গলবার বিড়লা তারামণ্ডলের সামনে আয়োজিত শহীদ দিবসের সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেস কোনও ব্যক্তি বা পরিবারের দল নয়, এটি মানুষের আন্দোলন, ত্যাগ ও সংগ্রামের প্রতীক। তার অভিযোগ, দলের পরিচয় ও সংগঠনের শক্তিকে ব্যবহার করে যারা আজ অন্য রাজনৈতিক শিবিরে গিয়েছেন, তারা আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।
দলত্যাগীদের উদ্দেশ্যে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে অভিষেক বলেন, 'এদের মেরুদণ্ড নেই। যারা নিজের রাজনৈতিক পরিচয় ভুলে যায়, তারা কোনওদিন মানুষের বিশ্বাস অর্জন করতে পারে না।' এরপর সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আবেদন জানিয়ে তিনি বলেন, 'আমি নেত্রীকে অনুরোধ করব, এদের কাউকে আর কোনওদিন দলে ফিরিয়ে নেবেন না।'
বক্তব্যের শেষ পর্বে কর্মী-সমর্থকদের উদ্দেশ্যেও বিশেষ বার্তা দেন অভিষেক। তিনি বলেন, 'এদের নামে ডাকবেন না। এদের ‘বালিশ চাটা’ বলে ডাকবেন। ছোট করে ‘বিসি’ বললেই হবে।' এই মন্তব্যে সভামঞ্চে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও স্লোগান দেখা যায়। ২১শে জুলাইকে ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশই তীব্র থেকে তীব্রতর হচ্ছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের