নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ – রমজান মাসেও পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে সংঘাত চরমে। একের পর এক হামলার ঘটনা প্রকাশ্যে এসেছে। কয়েক দিন পরেই খুশির ঈদ। সেই উপলক্ষ্যে ভ্রাতৃদ্বয়। ইসলাম ধর্মের রীতি মেনে ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে পাকিস্তান-আফগানিস্তান।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পাক তথ্যমন্ত্রী আত্তাউল্লা তারার জানিয়েছেন, সৌদি আরব, কাতার ও তুরস্কের অনুরোধে বৃহস্পতিবার মধ্যরাত থেকে সোমবার পর্যন্ত আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ বন্ধ থাকবে। ইসলাম ধর্মের রীতি মেনে এই সৌজন্য দেখাচ্ছে পাকিস্তান। যদি এর মধ্যে আচমকা আফগানিস্তান ড্রোন হামলা চালায় বা সন্ত্রাসবাদী কাজ করে, তাহলে কিন্তু উচিত জবাব দেবে পাকিস্তান।
পাকিস্তানের ঘোষণার পরই সম্মতি জানিয়েছে আফগানিস্তানও। তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ জানিয়েছেন, ঈদ উপলক্ষ্যে পাকিস্তানের সঙ্গে ৫ দিন যুদ্ধ করবে না আফগানিস্তানের সরকার। উল্লেখ্য, গত ১৬ মার্চ কাবুলে এয়ারস্ট্রাইক চালায় পাকিস্তান। এর জেরে মৃত্যু হয়েছিল ৪০৮ জনের। গুরুতর আহত হন ২৬৫ জন। ওই হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছিল আফগানিস্তান।
এরপর স্থানীয় সময় অনুযায়ী সোমবার রাত ৯টা নাগাদ কাবুলের একটি রিহ্যাব হাসপাতালে হামলা চালায় পাকিস্তান। তালিবান সরকারের ডেপুটি মুখপাত্র হামদুল্লা ফিতরাত জানিয়েছেন, রিহ্যাব হাসপাতালে হামলায় মৃত্যু হয়েছে ৪০০ জনের। গুরুতর আহত ২৫০ জন। ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়ে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে এনে ধ্বংসস্তূপের নীচ থেকে দেহ উদ্ধারের চেষ্টা চালন হচ্ছে। হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
তালিবান সরকাররের দাবি, রিহ্যাব হাসপাতালে ২ হাজার শয্যা বিশিষ্ট মাদকাসক্তদের চিকিৎসা করা হয়। হামলার জেরে হাসপাতালের একটি বড় অংশ ধ্বংস হয়ে গিয়েছে। অভিযোগ অস্বীকার করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি জানিয়েছেন, “কাবুলের কোনও হাসপাতালে হামলা করা হয়নি। যেখানে অভিযান চালানো হয়েছে, সেখানে গোলাবারুদ মজুদ রাখা হত। সন্ত্রাসবাদীদের যেখান থেকে সাহায্য করা হত, সেই জায়গাগুলিকে নিশানা করা হয়েছে।“ হামলার পরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
মেগা টুর্নামেন্টের মাঝেই নিউ ইয়র্কের ব্যস্ততম রাস্তায় রক্তপাত! তদন্তে নেমে একজনকে আটক করল পুলিশ
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্জ
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্রশ্ন তুললেন রাষ্ট্রদূত রুভেন আজারে
যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা
বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা
রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের
নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ
লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক
৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা