নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নবান্ন - লোকভবনের সম্পর্কে নতুন মোড়। রাজ্যপালের আমন্ত্রণ রক্ষা করে লোকভবনের চা-চক্রে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় লোকভবনে পৌঁছে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এটি কোনও রাজনৈতিক বৈঠক নয়, শুধুই সৌজন্য সাক্ষাৎ।
সম্প্রতি রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন আর. এন. রবি। গত ১২ মার্চ শপথ নেওয়ার দিনেই মুখ্যমন্ত্রীকে তিনি লোকভবনে চা চক্রে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণেই সাড়া দিয়ে ঈদের সন্ধ্যায় লোকভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি থেকে নেমেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, এখানে কোনও বৈঠক বা নির্দিষ্ট আলোচনার এজেন্ডা নেই। শুধুমাত্র আমন্ত্রণ রক্ষা করতেই তিনি এসেছেন।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর সেখানে পৌঁছনোর কিছুক্ষণ আগেই লোকভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। সি.ভি.আনন্দ বোসের আচমকা পদত্যাগের পর নতুন রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয় আর.এন.রবিকে। এরপরেই নয়া রাজ্যপালকে বিজেপির ক্যারেড বলেও কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী। তার শপথ গ্রহণের দিন মুখ্যমন্ত্রীর সৌজন্যতায় আপ্লুতও হয়েছিলেন নয়া রাজ্যপাল।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের