নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূলের অন্দরে সংঘাত ক্রমশ গভীর হচ্ছে। দলের কোষাধ্যক্ষ পদে থাকা অবস্থায় তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি জানিয়ে চিঠি দিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। আর সেই দাবিকেই সমর্থন জানিয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আর এই সমর্থনকে ঘিরেই রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে।
লোকসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই তৃণমূল নেতৃত্বের সঙ্গে অরূপ বিশ্বাসের দূরত্ব বাড়ছে বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা একটি বৈঠকে তাকে দেখা গেলেও, এরপর আর দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে দেখা যায়নি তাকে। এই পরিস্থিতিতে তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে HDFC ব্যাঙ্কের সেন্ট্রাল প্লাজা শাখায় দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়ে চিঠি দেন অরূপ বিশ্বাস।
অরূপ বিশ্বাসের দাবি ঘিরে রাজনৈতিক বিতর্কের মধ্যেই বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে সেই অবস্থানকে সমর্থন করেন ‘আসল তৃণমূলের' বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'অরূপ বিশ্বাসের চিঠির যথেষ্ট সারবত্তা রয়েছে। ওই অ্যাকাউন্টে চুরির টাকা বা কাটমানির টাকা নেই, তার নিশ্চয়তা কী? তাই তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবিকে আমরা সমর্থন করছি।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের