নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফের শহরের বুকে ভয়াবহ অগ্নিকান্ড। শনিবার ভোরে টেরিটি বাজারের উলটো দিকে এজরা স্ট্রিটের একটি বৈদ্যুতিন সামগ্রীর বহুতলে ভয়ানক আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন পৌঁছালেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
শনিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ এজরা স্ট্রিটের একটি বহুতলের বৈদ্যুতিন সামগ্রীর গোডাউনে প্রথমে আগুন লাগে। এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় মুহূর্তের মধ্যে বহুতলের বিভিন্ন তলা এবং আশপাশের বাড়িগুলিতে আগুন ছড়িয়ে পড়ে। গোটা এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন স্থানীয়রা। খবর পাওয়া মাত্রই দমকল বিভাগের ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। কিন্তু এলাকা অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দমকল বাহিনীকে।
অগ্নিকান্ডের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা দমকলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। অভিযোগ, আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও আগুন নেভানোর তৎপরতা অত্যন্ত ধীর। যদিও দমকল জানায়, বহুতলের কাচের জানলা ভেঙে ধোঁয়া বের করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। পরিস্থিতি জটিল হলেও আগুন নেভানোর কাজ অব্যাহত রয়েছে। যদিও আগুন লাগার কারণ এখনও স্পষ্ট জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি জানান, ' প্রথমে ঘটনাস্থলে ৫ টি ইঞ্জিন পৌঁছায় পরে আরও ২০ টি ইঞ্জিন পৌঁছায়। মোট ২৫ টি ইঞ্জিন এখানে কাজ করছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। জিনিসপত্রের ক্ষতি হয়েছে তবে কোনো মানুষের ক্ষতি হয়নি। কিভাবে আগুন লেগেছে সেটা এখনই বলা সম্ভব না যতক্ষণ না ফরেন্সিক বিভাগ এখানে আসছে ততক্ষণ সেটা বোঝা যাবে না।'
তিনি আরও জানান, ' কলকাতার মতন শহরে ব্যবসা করার অধিকার সবার আছে। কিন্তু সেই ব্যবসা করতে গিয়ে যদি মানুষের জীবনহানি ঘটে বা কোনো ক্ষতি হয় সেটা কখনই মেনে নেওয়া যায় না। অগ্নি নির্বাপণের ব্যবস্থা ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হবে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের