নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বড়বাজারের এজরা স্ট্রিটে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনার পরে ক্ষোভে ফুঁসছেন ব্যবসায়ীরা। পরিদর্শনে গিয়ে মেয়র ফিরহাদ হাকিম ও দমকলমন্ত্রী সুজিত বসু অগ্নিনির্বাপণ ব্যবস্থার ত্রুটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আগামী সপ্তাহে বহু দফতরকে নিয়ে উচ্চস্তরের বৈঠকের ঘোষণা।
সূত্রের খবর, শনিবার ভোরে আগুনে দগ্ধ হয় এজরা স্ট্রিটের ঘিঞ্জি বহুতল, যেখানে রয়েছে একাধিক বৈদ্যুতিন সামগ্রীর দোকান ও গোডাউন। আগুন লাগার পর দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। বহু দোকান ভস্মীভূত হয়। দমকলের ২৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শনে যান দমকল মন্ত্রী সুজিত বসু ও মেয়র ফিরহাদ হাকিম। মেয়র বলেন, 'বহুতলে প্রচুর বৈদ্যুতিন তার অগোছালোভাবে রয়েছে। এটি অত্যন্ত বিপজ্জনক। সিইএসসি, দমকল, পুরসভা, পুলিশ ও ব্যবসায়ী সমিতিকে নিয়ে বৈঠক ডাকব। বড়বাজারের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা শক্তিশালী করা এখন সবচেয়ে জরুরি।'
ঘিঞ্জি পুরনো বহুতলে বছর বছর আগুন লাগলেও স্থায়ী সমাধান না হওয়ায় প্রশ্ন তুলেছেন স্থানীয় কাউন্সিলর সন্তোষ পাঠক। তাঁর অভিযোগ, 'কমপক্ষে ২২ বার আগুন লেগেছে এই বাড়িতে। বহুবার দমকল, পুলিশ, পুরসভাকে লিখেছি। কিছুই হয়নি।' তবে এই অভিযোগ উড়িয়ে দিয়ে মেয়র জানান, বহুতলে অবৈধ নির্মাণ হয়েছে কিনা, তা তদন্তের পরই বলা যাবে। প্রমাণ পাওয়া গেলে আপত্তিকর অংশ ভেঙে ফেলা হবে বলেও তার স্পষ্ট বার্তা।
ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাঁদের আর্থিক সাহায্য দেবে কি না জানাতে গিয়ে মেয়র বলেন, 'ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক করে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা হবে। তারপর প্রয়োজনমতো ব্যবস্থা নেবে রাজ্য সরকার।' এজরা স্ট্রিটের মতো ঘিঞ্জি এলাকায় আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের