নিজস্ব প্রতিনিধি , লন্ডন - ব্রিটেনের রাজনীতিতে ফের বড় পালাবদল। অল্প সময়ের ব্যবধানে আবার বদল হল দেশের শীর্ষ নেতৃত্ব। লেবার পার্টির সিদ্ধান্তে নতুন প্রধানমন্ত্রী হিসেবে উঠে এলেন অ্যান্ডি বার্নহ্যাম। তাঁকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন রাজা তৃতীয় চার্লস। এই ঘটনাকে ঘিরে ব্রিটিশ রাজনীতিতে শুরু হয়েছে নতুন আলোচনা।
গত মাসেই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান কিয়ের স্টারমার। দলের ভিতরে তাঁর জনপ্রিয়তা কমছিল বলে অভিযোগ ওঠে। একাধিক লেবার সাংসদ প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন। প্রায় এক-চতুর্থাংশ এমপি নেতৃত্ব বদলের দাবি জানান। এরপরই বাড়তে থাকে চাপ। শেষ পর্যন্ত পদত্যাগ করেন স্টারমার। তারপর থেকেই জোরালো হয় অ্যান্ডি বার্নহ্যামের নাম। এর আগে তিনি গ্রেটার ম্যানচেস্টারের মেয়র ছিলেন। রাজনৈতিক মহলে তাঁকে 'কিং অফ দ্য নর্থ' বলেও ডাকা হয়।
সোমবার আনুষ্ঠানিকভাবে তাঁকেই নেতা হিসেবে বেছে নেয় লেবার পার্টি। পরে রাজা তৃতীয় চার্লস তাঁকে সরকার গঠনের আমন্ত্রণ জানান। দায়িত্ব নেওয়ার পরই নতুন বার্তা দিয়েছেন অ্যান্ডি। তাঁর দাবি, শুধু ইংল্যান্ড নয়, স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ডের উন্নয়নেও সমান গুরুত্ব দেওয়া হবে। নতুন ভাবনায় ব্রিটেনকে এগিয়ে নেওয়ার ডাকও দিয়েছেন তিনি।
তবে চ্যালেঞ্জ কম নয়। আপাতত আগামী ৬ সপ্তাহ তাঁর নেতৃত্বের বড় পরীক্ষা। সেপ্টেম্বরে হাউস অফ কমন্সের অধিবেশন বসবে। সেখানে সাংসদদের নানা প্রশ্নের মুখোমুখি হতে হবে নতুন প্রধানমন্ত্রীকে। উল্লেখযোগ্যভাবে, গত এক দশকে ব্রিটেনে এটাই ষষ্ঠ নেতৃত্ব পরিবর্তন। টেরেসা মে, বরিস জনসন, লিজ ট্রাস, ঋষি সুনাক ও কিয়ের স্টারমারের পর এবার দায়িত্ব নিলেন অ্যান্ডি। পূর্বসূরিদের কেউই পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি। সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিলেন বরিস জনসন। তাঁর মেয়াদ ছিল ৩ বছর ৪৫ দিন। ফলে এখন বড় প্রশ্ন একটাই- অ্যান্ডি বার্নহ্যাম কি এই অস্থিরতার অধ্যায়ে ইতি টানতে পারবেন, নাকি ১০ ডাউনিং স্ট্রিটে ফের শুরু হবে 'মিউজিক্যাল চেয়ার'-এর খেলা।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের