নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের আগে নিরাপত্তা নিয়ে সমস্ত আশঙ্কা দূর করতে তৎপর পুলিশ প্রশাসন। 'নির্ভয়ে ভোট দিন, কোনও সমস্যা হবে না', এই বার্তা নিয়েই শহরের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের মধ্যে আস্থা ফেরাতে নেমেছেন পুলিশ কমিশনার অজয় নন্দা। নির্বাচন কমিশনের নির্দেশে শুরু হয়েছে বিশেষ ‘কনফিডেন্স বিল্ডিং মেজার’।
নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনও ভোটার ভয় না পান, সেই উদ্দেশ্যেই শহরজুড়ে জোরদার করা হয়েছে পুলিশি টহল ও রুট মার্চ। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্পর্শকাতর এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন পুলিশকর্তারা। ইতিমধ্যেই কয়েকটি থানা এলাকায় ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ সামনে এসেছে, আর সেইসব এলাকাকে বিশেষভাবে চিহ্নিত করেছে প্রশাসন।
শুধু তাই নয়, অতীতে যেখানে ভোটকে কেন্দ্র করে সংঘর্ষ বা অশান্তির নজির রয়েছে, সেই এলাকাগুলিকেও তালিকাভুক্ত করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, এই চিহ্নিত এলাকাগুলিতেই প্রথমে জোর দেওয়া হচ্ছে ‘কনফিডেন্স বিল্ডিং মেজারের' ওপর। বুধবার থেকেই বিভিন্ন জেলা, কমিশনারেট এবং লালবাজারের আধিকারিকরা ময়দানে নেমে পড়েছেন। অন্যদিকে শহরের বিভিন্ন অংশেও একইভাবে চলছে নিরাপত্তা জোরদারের কাজ।
পুলিশ কমিশনার নিজেও পূর্ব কলকাতার একাধিক এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন। তাদের আশ্বস্ত করা হয়, ভোট দিতে যাওয়ার সময় কোনওরকম বাধা বা হুমকির সম্মুখীন হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে। প্রয়োজনে পুলিশ নিজেই ভোটারদের নিরাপদে ভোটকেন্দ্রে পৌঁছে দেবে বলেও জানানো হয়েছে। পাশাপাশি ভোটারদের সকাল সকাল লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার পরামর্শও দেওয়া হয়।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের