নিজস্ব প্রতিনিধি , ইসলামাবাদ - স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে তোলপাড় পাকিস্তান। করাচির একটি হাসপাতালে ভয়াবহ গাফিলতির অভিযোগ উঠেছে। তার জেরেই ৭৮ জন শিশুসহ অন্তত ২০০ জন এইচআইভিতে আক্রান্ত হয়েছেন। সংক্রমণে ৬ জনের মৃত্যুর খবরও মিলেছে। ঘটনা প্রকাশ্যে আসতেই তদন্ত শুরু করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।
ঘটনাটি ঘটেছে করাচির সাইট এলাকার একটি হাসপাতালে। সম্প্রতি সেখানে হঠাৎ পরিদর্শনে যায় সিন্ধু হেলথ কেয়ার কমিশনের একটি দল। সেই সময় একাধিক অনিয়ম ধরা পড়ে। দেখা যায়, সংক্রমণ প্রতিরোধের মৌলিক নিয়ম মানা হচ্ছে না। তদন্তে উঠে আসে আরও উদ্বেগজনক তথ্য। অভিযোগ, একবার ব্যবহারযোগ্য সুঁচ বারবার ব্যবহার করা হচ্ছিল। একাধিক রোগীর শরীরে একই সুঁচ প্রয়োগের অভিযোগ রয়েছে।
নিয়ম অনুযায়ী ব্যবহারের পর সুঁচ নির্দিষ্ট পাত্রে ফেলার কথা। কিন্তু সেই নিয়ম মানা হয়নি। কর্মীরা হাতে করেই সুঁচ খুলে ফেলছিলেন। পরে সেগুলি কোথায় ফেলা হচ্ছিল, তা নিয়েও স্পষ্ট জবাব মেলেনি। বিষয়টি সামনে আসতেই শুরু হয় স্বাস্থ্য পরীক্ষা। হাসপাতাল সংলগ্ন এলাকায় চালানো হয় বিশেষ স্ক্রিনিং। প্রায় সাড়ে ১০ হাজার মানুষের রক্তের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার রিপোর্টে ৭৮ জন শিশুর শরীরে এইচআইভি ধরা পড়ে। এছাড়া আরও ১২০ জন আক্রান্ত বলে শনাক্ত হন। সংক্রমণের জেরে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে।
ঘটনার পর কড়া পদক্ষেপের নির্দেশ দেন সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলি শাহ। হাসপাতালের ৩৭ জন কর্মী ও আধিকারিককে বরখাস্ত করা হয়েছে। তালিকায় রয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। রয়েছেন ল্যাবরেটরি কর্মী ও নার্সিং স্টাফও। তদন্তকারীদের দাবি, হাসপাতালে সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য একটি বিশেষ কমিটি ছিল। কিন্তু সেই ব্যবস্থা কার্যকর হয়নি। কর্মীদের গাফিলতি ছিল অন্যতম কারণ। সুরক্ষা বিধি মেনে কাজও করা হয়নি। তার ফলেই এত বড় সংক্রমণ ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, সিন্ধু প্রদেশে এ ধরনের ঘটনা নতুন নয়। ২০১৯ সালে রাতোদেরো এলাকাতেও একই ধরনের বিপর্যয় ঘটেছিল। তখনও ইনজেকশনের পুনর্ব্যবহারের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় শত শত শিশু এইচআইভিতে আক্রান্ত হয়েছিল। ফের একই ধরনের ঘটনা সামনে আসায় প্রশ্ন উঠছে পাকিস্তানের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের