নিজস্ব প্রতিনিধি , কলকাতা - এসএসসির একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ইন্টারভিউ তালিকা প্রকাশিত হল। প্রায় ২০ হাজার প্রার্থীর ফল ওয়েবসাইটে আপলোড করেছে কমিশন। ইন্টারভিউয়ের আগে ১৮ নভেম্বর থেকে শুরু হবে নথি ভেরিফিকেশন পর্ব।
শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে একাদশ-দ্বাদশ স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কারা ইন্টারভিউয়ের উপযুক্ত, সেই তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এই তালিকায় প্রায় ২০ হাজার প্রার্থীর নাম রয়েছে। কমিশনের সরকারি ওয়েবসাইটে প্রত্যেকে নিজের রোল নম্বর দিয়ে দেখে নিতে পারবেন তারা ইন্টারভিউয়ের ডাক পেয়েছেন কিনা। একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য মোট শূন্যপদ ১২,৪৪৫টি। যদিও সামগ্রিক মেধাতালিকা এখনও প্রকাশ হয়নি, তবে কমিশন সূত্রে জানা গেছে,আজ রাতেই সম্পূর্ণ তালিকা প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
নতুন করে পরীক্ষা দেওয়া প্রার্থীদের মধ্যেই কারা ইন্টারভিউয়ের যোগ্য, সেই তালিকাও আপলোড করা হয়েছে। সম্প্রতি এসএসসি একাদশ - দ্বাদশের ফলাফল প্রকাশিত হয়। ফলপ্রকাশের পর ওয়েবসাইটে ভিড় বাড়তে থাকায় বেশ কিছুক্ষণ ধীরগতিতে কাজ করেছে বলে অভিযোগ করেন অনেক পরীক্ষার্থী। চূড়ান্ত ইন্টারভিউ পর্বের আগে প্রতিটি প্রার্থীর নথি যাচাই করা হবে। ১৮ নভেম্বর থেকে শুরু হয়ে এই ভেরিফিকেশন চলবে নির্ধারিত সূচি অনুযায়ী।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের