নিজস্ব প্রতিনিধি , কলকাতা - একবালপুরে মদের আসর বসানোয় প্রতিবাদ করেছিলেন যুবক ধনরাজ প্রসাদ। সেই প্রতিবাদের জেরে ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হয় তার। ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তা অভিযোগ তুলে সরব স্থানীয়রা। রবিবার নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন মেয়র ফিরহাদ হাকিম।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে ৮ সেপ্টেম্বর রাতে। প্রায়শই ধনরাজ প্রসাদের বাড়ির সামনে মদের আসর বসতো। শনিবার রাতে সেই ঘটনার প্রতিবাদ করায় কয়েকজন দুষ্কৃতী রাস্তায় প্রকাশ্যে তাকে ধারাল অস্ত্র দিয়ে বারবার কোপায়। গুরুতর আহত অবস্থায় ধনরাজকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। পুলিশকে খবর দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমনটাই অভিযোগ স্থানীয়দের। ঘটনার মূল অভিযুক্ত আমজাদ এখনও পলাতক।
এই পরিস্থিতিতে রবিবার নিহতের বাড়িতে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সেখান থেকে মেয়র জানান, ' যার এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা এখানকার বাসিন্দাই নয়। বিহারের জামুই বলে কোনো জায়গা আছে সেখানকার দুষ্কৃতীরা এখানে এসে তাণ্ডব চালাচ্ছে। আমি প্রশাসনকে বলবো অবিলম্বে এই কেসটি ডিডির কাছে দিতে। যাতে এর সঙ্গে যুক্ত অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায়। আদালতের কাছেও অনুরোধ থাকবে যাতে যেই দোষী হোক তার জন্য কঠোর থেকে কঠোরতর সাজা হয়।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের