নিজস্ব প্রতিনিধি , কলকাতা - হাইকোর্টে আপাতত স্বস্তি মিলল না রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী তথা তৃণমূল নেতা সুজিত বসুর। পুর নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন। শুক্রবার সেই মামলার শুনানিতে অবকাশকালীন বেঞ্চে কোনও অন্তর্বর্তী রিলিফ দিল না আদালত।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মামলায় দীর্ঘদিন ধরেই ইডির নজরে ছিলেন তৎকালীন তৃণমূলের প্রভাবশালী নেতা সুজিত বসু। অভিযোগ, দমদম পুরসভায় বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার জন্য একাধিক নাম সুপারিশ করেছিলেন তিনি এবং সেই নিয়োগে মোটা অঙ্কের টাকার লেনদেন হয়েছিল।
তদন্তের স্বার্থে একাধিকবার তলব, জেরা এবং তল্লাশির পর গত ১১ মে তাকে গ্রেফতার করে ইডি। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। এই গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন সুজিত বসু। শুক্রবার বিচারপতি শম্পা দত্ত পালের গ্রীষ্মকালীন বেঞ্চে মামলাটি উঠতেই তার আইনজীবী সিদ্ধার্থ লুথরা আদালতে সওয়াল করেন, 'আমার মক্কেল অভিযুক্ত নন, তাকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে।'
বিচারপতি স্পষ্ট জানান, এখনই কোনও রিলিফ দেওয়া হচ্ছে না। একইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, মামলার পূর্ণাঙ্গ শুনানি হবে নিয়মিত বেঞ্চে। ইডিকে গ্রেফতারি সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে এবং সুজিত বসুর পক্ষ থেকেও হলফনামা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, পুর নিয়োগে দুর্নীতির চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল প্রাক্তন মন্ত্রীর।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের