নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রদেশ কংগ্রেস দফতরে ভাঙচুরের ঘটনায় এবার গ্রেফতার হলেন বিজেপি নেতা রাকেশ সিংহের ছেলে শিবম সিংহ। ইতিমধ্যেই রাকেশ ঘনিষ্ঠ বিজয়প্রসাদ ধানুক, সন্তোষকুমার রাজভর এবং দিব্যেন্দু সামন্তকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর , ঘটনার সূত্রপাত শুক্রবার সকাল সওয়া ১১টা নাগাদ। অভিযোগ, রাকেশ সিংহ ও প্রতীক পান্ডের নেতৃত্বে একদল বিজেপি সমর্থক হাতে পতাকা নিয়ে বিধান ভবনের প্রদেশ কংগ্রেস অফিসে ঢুকে পড়ে। এর আগে রাকেশ সোশ্যাল মিডিয়ায় লাইভে ঘোষণা করেছিলেন, “আজ যা হবে, এর পর গোটা দেশেই কংগ্রেস বিরোধিতা দেখা যাবে।”
সেই মতোই প্রথমে রাহুল গান্ধীর ছবিতে কালি মাখানো হয়, পরে অফিসে ঢুকে ভাঙচুর চালানো হয়। বাইরে কংগ্রেস নেতাদের ছবি পুড়িয়ে দেওয়া হয়, পতাকাও আগুনে পোড়ানো হয়। ঘটনায় এন্টালি থানায় রাকেশ সিংহের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। অস্ত্র আইনের ধারাও যুক্ত হয়েছে। তবে রাকেশ সিংহ এখনও পলাতক। শনিবার তাঁর বাড়িতে পুলিশ তল্লাশি চালালেও তাঁকে খুঁজে পায়নি।
অন্যদিকে, ছেলে শিবমকে গ্রেফতারের পর থেকেই বিস্ফোরক ভঙ্গিতে প্রকাশ্যে এসেছেন রাকেশ। তিনি সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন তাঁকে ধরতে না পেরে পুলিশ তাঁর ছেলেকে হেনস্থা করেছে। এমনকি তাঁর স্ত্রী ও কন্যার সঙ্গেও পুলিশ দুর্ব্যবহার করেছে বলে দাবি করেছেন তিনি। কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে রাকেশ সিংহ বর্তমানে তিনি কলকাতাতেই রয়েছেন, পারলে তাকে তারা ধরে দেখাক। এই গ্রেফতারির বিরুদ্ধে তিনি হাই কোর্টে মামলা করবেন বলেও জানিয়েছেন তিনি।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের