নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুর নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক তলব সত্ত্বেও হাজিরা না দেওয়ার ধারা বজায় রইল বসু পরিবারে। বুধবার মন্ত্রী সুজিত বসুর স্ত্রীর পর বৃহস্পতিবার ইডির তলব এড়ালেন তার পুত্র সমুদ্র বসুও। ব্যক্তিগত কাজের কারণ দেখিয়ে পরে অন্য দিনে ডাকার অনুরোধ জানিয়েছেন তিনি।
রাজ্যের আলোচিত পুর নিয়োগ দুর্নীতি তদন্তে নড়েচড়ে বসেছে ইডি। ফাঁস হচ্ছে একের পর এক নতুন তথ্য। আর সেই তদন্তেই বারবার তলব করা হচ্ছে মন্ত্রী সুজিত বসুর পরিবারের সদস্যদের। অক্টোবর সুজিত বসুর বাড়ি, অফিস ও রেস্তোরাঁয় দীর্ঘ তল্লাশি অভিযান চালানোর পর একাধিক নথিপত্র উদ্ধার করে তদন্তকারীরা। আর উদ্ধার হওয়া সেই নথির ভিত্তিতেই একের পর এক বসু পরিবারের সদস্যদের তলব করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
গত সপ্তাহেই মন্ত্রী সুজিত বসুর স্ত্রী, কন্যা ও পুত্রকে একযোগে তলব করেছিল ইডি। তবে বুধবার ইডির দফতরে হাজিরা এড়ান সুজিত বসুর স্ত্রী। বৃহস্পতিবার ফের একই ছবি এবার অনুপস্থিত রইলেন পুত্র সমুদ্র বসু। তিনি ব্যক্তিগত কাজের কথা জানিয়ে ইডিকে অনুরোধ করেছেন জিজ্ঞাসাবাদের দিন পিছিয়ে দিতে। ঠিক তার আগের দিনই হাজিরা দিয়েছিলেন মন্ত্রী কন্যা মোহিনী বসু। বিভিন্ন নথিপত্র হাতে নিয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছান তিনি।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের