6a4bd45050394_Gallery_1783345940484
জুলাই ০৬, ২০২৬ রাত ০৯:৪৪ IST

একই পুকুরে জোড়া লাশ! বারুইপুরে নাবালিকা খুনের পর এবার উদ্ধার আরেক দেহ

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বারুইপুরে একই পুকুর থেকে মিলল আরেক দেহ। নাবালিকার দেহ উদ্ধারের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এই ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবে এলাকায় উত্তেজনা আরও বেড়েছে। তবে দুই ঘটনার মধ্যে কোনও সম্পর্ক রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

রবিবার সকালে পুকুর থেকে এক নাবালিকার দেহ উদ্ধারের পর ধপধপি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, তাকে যৌন নির্যাতনের পর খুন করা হয়েছে। ঘটনার প্রতিবাদে রাস্তা ও রেল অবরোধ করা হয়। পরে প্রশাসনের নির্দেশে ৬ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্তের নেতৃত্বে তদন্ত শুরু হয়। ২৪ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত-সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীরা এখনও বিভিন্ন তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছেন।

নাবালিকার দেহ উদ্ধারের পর ওই পুকুরেই তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সেই সময় জলাশয় থেকে আরও একটি দেহ উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা মৃত ব্যক্তিকে কৃষ্ণকান্ত হালদার বলে শনাক্ত করেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি খুন, দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণে মৃত্যু, তা এখনও জানা যায়নি। নাবালিকা নির্যাতন ও হত্যার ঘটনার সঙ্গে কৃষ্ণকান্তের কোনও যোগ ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে পুলিশ। ব্যক্তিগত শত্রুতা বা অন্য কোনও কারণ রয়েছে কি না, সেটাও তদন্তকারীরা যাচাই করছেন। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে বারুইপুর থানার পুলিশ।

এদিকে নাবালিকা হত্যাকাণ্ডের তদন্তেও জোর দেওয়া হয়েছে। সোমবার বারুইপুর বাজার এলাকা থেকে আনন্দ সর্দার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, তিনিই এই মামলার মূল অভিযুক্ত। তাঁকে জেরা করে ঘটনার সঙ্গে আর কারও যোগ রয়েছে কি না, তা জানার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্টে জানা গেছে, যৌন নির্যাতনের পর নাবালিকার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল। সেই দিকটিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন

সেবাশ্রয়ের টাকা বিদেশে পাচারের অভিযোগ , প্রমাণ হাতে দিল্লির পথে ঋতব্রত
আগস্ট ০৩, ২০২৬

জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

৫ কোটি না দিলে উড়িয়ে দেব , জঙ্গিদের হুমকি নিয়ে বিস্ফোরক দাবি উমেশ রাইয়ের
আগস্ট ০৩, ২০২৬

জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও

অভিষেকের বিদেশযাত্রায় মিলল না স্বস্তি , সুপ্রিম নির্দেশে মামলা ফেরত গেল হাইকোর্টে
আগস্ট ০৩, ২০২৬

হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট

ফ্রিজ অ্যাকাউন্টে আপাতত স্বস্তি নয়, কালীঘাট তৃণমূলকে অপেক্ষায় রাখল সুপ্রিম কোর্ট
আগস্ট ০৩, ২০২৬

আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল

মাদ্রাসায় জেহাদি তৈরি হয়! বুদ্ধদেবের মন্তব্যে সায় তসলিমার
আগস্ট ০২, ২০২৬

অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

নিখোঁজ টুলু, এদিকে মেয়ের নামেও মিলল পেট্রল পাম্প! তদন্তে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য
আগস্ট ০২, ২০২৬

বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও

অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা নিয়ে নতুন আপডেট ! এখনও না পেলে কী করবেন জানুন
আগস্ট ০২, ২০২৬

যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা

স্কলারশিপের আবেদন নিয়ে UGC এর বড় সিদ্ধান্ত , ১৫ দিনের মধ্যেই মিলবে যাচাইয়ের রিপোর্ট
আগস্ট ০২, ২০২৬

আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা

তসলিমা আবার ডাকলে আবার যাব! রবীন্দ্রসদন বিতর্কে মুখ খুললেন জয় গোস্বামী
আগস্ট ০২, ২০২৬

অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি

এমনটা আশা করিনি! রবীন্দ্রসদনে জয় গোস্বামী বিতর্কে মুখ খুললেন তসলিমা
আগস্ট ০২, ২০২৬

রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা

আমাদের অনেক নেতা মধুতে আসক্ত! তোলাবাজি ইস্যুতে নিজের দলকে নিয়েই বিস্ফোরক দিলীপ
আগস্ট ০২, ২০২৬

দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি

হামিম কাণ্ডের পর বড় সিদ্ধান্ত! জঙ্গি দমনে ATS গঠনের পথে রাজ্য সরকার
আগস্ট ০২, ২০২৬

মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা

অন্যায় দীর্ঘস্থায়ী হতে পারে, চিরস্থায়ী নয় , কলকাতায় প্রত্যাবর্তনের পর বার্তা তসলিমার
আগস্ট ০১, ২০২৬

প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন

পিঙ্ক কার্ড ছাড়া আর মিলবে না ফ্রি বাসযাত্রা , অগাস্ট থেকেই শুরু নতুন নিয়ম
আগস্ট ০২, ২০২৬

সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের