নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পালাবদলের পর বিজেপি সরকার ক্ষমতায় আসায় লক্ষ্মীর ভাণ্ডার বদলে হয়ে গেছে অন্নপূর্ণা ভাণ্ডার। রাজ্যজুড়ে এই অন্নপূর্ণা যোজনাকে ঘিরে উৎসাহ তুঙ্গে। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে মাসিক আর্থিক সহায়তার টাকা। ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ভিড়ও চোখে পড়ছে। এই পরিস্থিতিতে আবেদনপত্র নিয়ে বিভ্রান্তি দূর করতে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
রাজ্য সরকারের অন্যতম জনমুখী প্রকল্প অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়া এখন পুরোদমে চলছে। অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই ফর্ম ফিলাপের সুযোগ থাকায় রাজ্যের বিভিন্ন প্রান্তে বিপুল সাড়া মিলেছে। সরকারি তথ্য অনুযায়ী, ৩ জুন পর্যন্ত ২৮ লক্ষেরও বেশি মহিলার অ্যাকাউন্টে প্রকল্পের অর্থ পৌঁছে গেছে। ফলে প্রকল্প নিয়ে সাধারণ মানুষের আগ্রহ আরও বেড়েছে।
এই আবহেই উত্তরকন্যায় সাংবাদিক বৈঠকে গুরুত্বপূর্ণ নির্দেশিকা তুলে ধরেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, 'অন্নপূর্ণা যোজনার ফর্ম যাতে কম না হয় সেটা সরকার দেখছে। এক একটা পরিবারে একটাই ফর্ম যাবে।' তিনি আরও বলেন, ' প্রত্যেক মহিলাকে আলাদা ফর্ম নিতে হবে না। কারণ ওই ফর্মের মধ্যে একাধিক অ্যাকাউন্ট দেওয়ার জায়গা রয়েছে। একটা পরিবারের বিভিন্ন মহিলা যেমন শাশুড়ি, বউমা, মেয়ে, ননদ সবাই ওই একটা ফর্মে ফিলাপ করলেই হবে। চারটি আলাদা আলাদা ফর্ম নেওয়ার দরকার নেই।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের