নিজস্ব প্রতিনিধি , কলকাতা - একসময় ২১ জুলাই মানেই ছিল ধর্মতলামুখী জনসমুদ্র, রাজনৈতিক আবেগ আর তৃণমূলের শক্তি প্রদর্শনের অন্যতম বৃহত্তম মঞ্চ। কিন্তু রাজ্যের রাজনৈতিক পালাবদল এবং তৃণমূলের অভ্যন্তরীণ বিভাজনের আবহে এবারের ২১ জুলাই যেন সম্পূর্ণ ভিন্ন ছবি তুলে ধরল। একই দিনে চারটি পৃথক কর্মসূচিতে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা। তুলনামূলক কম জনসমাগম ঘিরে বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন স্পষ্ট হয়ে উঠল শহরের রাজপথে।
এবার ২১ জুলাই উপলক্ষ্যে শহরের বুকে তিনটি পৃথক কর্মসূচির আয়োজন হয়েছে। মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে ঋতব্রত-তৃণমূলের সমাবেশ, আদালতের নির্দেশে বিড়লা তারামণ্ডলের সামনে কালীঘাটপন্থী তৃণমূলের আর শহীদ মিনারের সামনে কংগ্রেসের কর্মসূচি। প্রত্যেকেই নিজেদের মতো করে দিনটি পালন করছে। ফলে বহু কর্মী-সমর্থকের মধ্যেই তৈরি হয়েছে বিভ্রান্তি, কোন কর্মসূচিতে যোগ দেবেন তা নিয়ে। কালীঘাটপন্থী তৃণমূলের অভিযোগ, জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মীদের ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করা হচ্ছে। অন্যদিকে, শহরের বিভিন্ন প্রান্তে দেখা গেছে ভিন্ন ভিন্ন চিত্র।
কেউ জানিয়েছেন, তাদের এলাকার বিধায়কের নেতৃত্বেই তারা এসেছেন এবং সেই নেতৃত্ব যে কর্মসূচিতে অংশ নিয়েছেন, তারাও সেখানেই উপস্থিত। আবার অনেকের বক্তব্য, তাদের কাছে তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তিনি যেখানে আছেন, সেখানেই তাদের উপস্থিতি। এমনও অনেকে রয়েছেন, যারা দুই শিবিরের কর্মসূচিকেই তৃণমূলের অনুষ্ঠান মনে করে উভয় জায়গাতেই ঘুরে দেখার পরিকল্পনা করেছেন। ফলে ২১ জুলাইয়ের ঐতিহ্যবাহী কর্মসূচি এবার শুধুমাত্র আবেগের নয়, বরং সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক গ্রহণযোগ্যতারও এক গুরুত্বপূর্ণ পরীক্ষায় পরিণত হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের