নিজস্ব প্রতিনিধি , কলকাতা - একুশে জুলাইয়ের আগে রাজনৈতিক সমীকরণে ফের বড়সড় বদল। আসল তৃণমূলে শক্তি বাড়িয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিলেন বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস সহ রাজারহাট–নিউটাউনের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। কালীঘাট তৃণমূলের ভাঙনের আবহে এই যোগদান নতুন করে অস্বস্তি তৈরি করেছে।
শুক্রবার বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে তার সঙ্গে আখরুজ্জামান আনসারির উপস্থিতিতে আসল তৃণমূলে যোগ দেন বিশ্বজিৎ দাস। একই দিনে এই শিবিরে নাম লেখান রাজারহাট–নিউটাউনের প্রাক্তন বিধায়ক তথা বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস চট্টোপাধ্যায়ও। ফলে ২১ জুলাইয়ের কর্মসূচির আগে ঋতব্রত শিবিরের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পেল।
বিশ্বজিৎ দাসের রাজনৈতিক জীবন বরাবরই দলবদলের সাক্ষী। ২০১১ ও ২০১৬ সালে তৃণমূলের টিকিটে বনগাঁ উত্তর থেকে বিধায়ক নির্বাচিত হওয়ার পর তিনি বিজেপিতে যোগ দেন এবং ২০২১ সালে বাগদা কেন্দ্র থেকে গেরুয়া শিবিরের প্রার্থী হয়ে জয়ী হন। তবে কয়েক মাসের মধ্যেই বিজেপি ছেড়ে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরে আসেন। কিন্তু ২০২৬ সালে নিবার্চনে পরাজয়ের পর তাকে সক্রিয় রাজনীতিতে আর দেখা যায়নি।
শুক্রবার হঠাৎ বিধানসভায় তার উপস্থিতি এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠক কার্যত সব জল্পনার অবসান ঘটিয়েছে। যদিও প্রকাশ্যে খুব বেশি কিছু বলতে চাননি বিশ্বজিৎ। তার সংক্ষিপ্ত মন্তব্য, 'ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একজন সুবক্তা। ওর বক্তব্য শুনতে ভালো লাগে। তাই আজ দেখা করতে এসেছি।' একের পর এক নেতা ও জনপ্রতিনিধির শিবির বদলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ দ্রুত পাল্টে যাচ্ছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের