নিজস্ব প্রতিনিধি , কলকাতা - একুশে জুলাইকে ঘিরে তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব যেন আরও স্পষ্ট। বহু টানাপোড়েনের পর গান্ধীমূর্তির পাদদেশে আসল তৃণমূলের শহীদ স্মরণ অনুষ্ঠানের অনুমতি মিলতেই প্রস্তুতি শুরু করেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির। আর সেই প্রস্তুতি পর্বেই বড় বার্তা। রাজনৈতিক মতভেদ থাকলেও ২১ জুলাইয়ের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাতে চান ঋতব্রতরা। আর তার এই দাবিকে ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।
সোমবার বিকেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসল তৃণমূলের বিধায়ক ও নেতারা মেয়ো রোডে গান্ধীমূর্তি চত্বর পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন অরূপ রায়, আখরুজ্জামান, সন্দীপন সাহা, স্নেহাশীষ চক্রবর্তী, জাভেদ খান, প্রসূন বন্দ্যোপাধ্যায়, কাজল শেখ-সহ একাধিক নেতা। সভাস্থলের প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ঋতব্রত জানান, ২১ জুলাইয়ের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা পরামর্শদাতা হিসেবে দেখতে চান এবং তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকুন, সেটাই তাদের প্রত্যাশা।
২১ শে জুলাই বরাবরই তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ হিসেবে পরিচিত। কিন্তু দলভাঙনের পর এবার সেই ঐতিহ্যকে কেন্দ্র করেই তৈরি হয়েছে দুই শিবিরের সংঘাত। একদিকে ঋতব্রত শিবির নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে অনুষ্ঠান করছে, অন্যদিকে কালীঘাটপন্থী শিবির এখনও নিজেদের কর্মসূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেনি। ফলে একুশের মঞ্চ এবার শুধু শহিদ স্মরণের নয়, তৃণমূলের নেতৃত্বের লড়াইয়েরও প্রতীক হয়ে উঠেছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের