নিজস্ব প্রতিনিধি , বীরভূম - এমভিআইয়ের লাগাতার হয়রানি আর অস্বাভাবিক অঙ্কের চালানের অভিযোগ তুলে পথে নামলেন টুরিস্ট বাস সহ ট্রাক চালকেরা। সাঁইথিয়া নতুন ব্রিজ সংলগ্ন বাগডাঙ্গা মোড়ে সোমবার সকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন চালকেরা। দীর্ঘক্ষণ অবরোধের জেরে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
স্থানীয় সূত্রের খবর , দুই থেকে তিন টন কাঁচামাল যেমন পেঁয়াজ, আলু ও অন্যান্য পণ্য পরিবহণের সময় এমভিআই অকারণে গাড়ি আটকে কেস দিচ্ছে, বিপুল অঙ্কের চালান কাটছে। কোনো কারণ ছাড়াই ৪০ থেকে ৫০ হাজার টাকা ফাইন পর্যন্ত আদায় করা হচ্ছে। বাসের মধ্যে রান্নার সরঞ্জাম হিসেবে গ্যাস সিলিন্ডার থাকলেই ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দিতে হচ্ছে। এতে টুরিস্ট বাস চালানো কার্যত অসম্ভব হয়ে উঠেছে।
এক ট্রাক চালক জানিয়েছেন, "যেখানে লরি আর ডাম্পারগুলি ওভারলোড বালি, পাথর নিয়ে দিব্যি চলাচল করছে সেখানে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। চালান বা কেস দিয়ে সেগুলিকে ছেড়ে দেওয়া হচ্ছে। অথচ টার্গেট করা হচ্ছে টুরিস্ট বাস, কাঁচামালবাহী ট্রাক সহ ছোট পণ্যবাহী গাড়িগুলিকে। এত বেশি অঙ্কের জরিমানা দিয়ে রাস্তায় গাড়ি চালানো এখন দুর্বিসহ হয়ে উঠেছে। এর জন্য পরিবার চালানোও কঠিন হয়ে উঠেছে।"
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের