নিজস্ব প্রতিনিধি , কলকাতা - এনুমারেশন ফর্ম আপলোডের সময়সীমা এক সপ্তাহ বাড়িয়ে ১১ ডিসেম্বর করল নির্বাচন কমিশন। তবে তার মধ্যেই সমস্ত বুথ লেভেল অফিসারদের জন্য কঠোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাত ১২ টার মধ্যে হাতে থাকা সব ফর্ম আপলোড করতে হবে BLO দের।
নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী, এখনও পর্যন্ত BLO-দের যে ফর্মগুলি সংগ্রহে রয়েছে, সেগুলি মঙ্গলবার রাতের মধ্যেই আপলোড করা বাধ্যতামূলক। ৪ ডিসেম্বর থেকে বাড়িয়ে ১১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা করা হলেও, আপলোডিংয়ের ক্ষেত্রে আর কোনও শিথিলতা রাখছে না কমিশন। নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, ২ ডিসেম্বরের পর থেকে যে দিন যতগুলি এনুমারেশন ফর্ম সংগ্রহ করা হবে, সেদিনই সেই ফর্ম অ্যাপে আপলোড করতে হবে। অর্থাৎ, কোনওভাবেই ‘ব্যাকলগ’ রাখা যাবে না।
এছাড়া ১১ ডিসেম্বরের মধ্যে যেসব ফর্ম বিতরণ করা হলেও সংগ্রহ করা সম্ভব হবে না, সেগুলোকে ‘Uncollectible’ হিসেবে চিহ্নিত করার কথা বলা হয়েছে। BLO-দের সুবিধার্থে অ্যাপে ফের ‘Edit’ ট্যাব চালু করেছে নির্বাচন কমিশন। যার মাধ্যমে কোনো ভুল হলে তা সংশোধন করতে পারবে BLO রা। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগেও এই edit অপশন ছিল কিন্তু মাঝে কিছুদিন বন্ধ থাকলেও এখন আবার সক্রিয় করা হয়েছে, যাতে আপলোডের সময় ভুল-ত্রুটি সহজে ঠিক করা যায়।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের