নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভূমিহীন চাষী ও যুব সমাজের জন্য একযোগে বড় স্বস্তির ঘোষণা রাজ্য সরকারের। বাজেটে প্রতিশ্রুতি দেওয়া অনুদান কবে মিলবে, তা নিয়ে চলা জল্পনার অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি জানালেন, আগামী এপ্রিল থেকেই ভাগচাষী ও শিক্ষিত বেকাররা তাদের প্রাপ্য ভাতা পেতে শুরু করবেন।
ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকার ঘোষণা করেছিল, যাদের নিজের জমি নেই কিন্তু অন্যের জমিতে চাষ করেন সেই ভূমিহীন চাষীদের জন্য বছরে ৪ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হবে। রবি ও খরিফ মরশুমে দুদফায় ২ হাজার টাকা করে দেওয়ার কথাও জানানো হয়েছিল। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, নতুন অর্থবর্ষ শুরু হলেই অর্থাৎ এপ্রিল মাস থেকে এই অনুদান চালু হবে।
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দুয়ারে সরকার কর্মসূচির আদলে রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে ক্যাম্প বসানো হবে। সেই ক্যাম্পেই ভাগচাষীদের আবেদন করতে হবে। শুধু আর্থিক অনুদানই নয়, বাজেটে ঘোষিত কৃষকদের সেচের চার্জ মকুবের সুবিধার জন্যও ওই ক্যাম্পগুলিতেই আবেদন নেওয়া হবে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের