নিজস্ব প্রতিনিধি, কলকাতা – স্বাভাবিকের থেকে প্রায় ৫১ শতাংশ বেশি ঝড়-বৃষ্টি হয়েছে কলকাতায়। বৃষ্টিপাতের পরিমাণ ৫৫.৮ মিলিমিটার। এপ্রিলে কমবে ঝড়-বৃষ্টির পরিমাণ। যদিও একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এপ্রিলের শুরু থেকেই বাড়তে থাকবে তাপমাত্রা। হাওয়া অফিসের তরফে আপাতত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়নি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির আশপাশে থাকবে। আগামী ৪ দিন ৪-৬ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৩.৬ মিমি। আংশিকভাবে মেঘলা থাকবে আকাশ। তবে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম। হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা ও নদীয়াতে।
বুধবার ও বৃহস্পতিবার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায়। আগামী ২ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রায় অপরিবর্তিত থাকবে। এরপর পরবর্তী ৩ দিনে ধীরে ধীরে তাপমাত্রা ৩–৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আগামী ৫ এপ্রিল পর্যন্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের