নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - একদিকে রাজ্যজুড়ে চলছে SIR প্রক্রিয়া। আর এই নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে। এরই মধ্যে রাজ্যে পরিবর্তনের ডাক দিয়ে সরব হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার কাঁথিতে পরিবর্তন যাত্রা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চ থেকে এদিন ২৬ এ পরিবর্তনের ডাক দেন শুভেন্দু অধিকারী।
রবিবার কাঁথি সাংগঠনিক জেলার ডাকে পরিবর্তন সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চ থেকে ২৬এ তৃণমূলের পরিবর্তনের ডাক দেন তিনি। মঞ্চ থেকে শাসক দলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন, ' সাধারণ মানুষ ভাবছে আর কবে পরিবর্তন হবে। আপনাদের চিন্তা করতে হবে না এপ্রিল মাসের পর তৃণমূল আর থাকবে না। আর যে পুলিশ সুকদেব ভাই তপশিলি মেম্বারকে জেল খাটিয়েছে সেই সমস্ত হিসাব করে রাখা আছে। সব কিছুর সুদে আসলে শোধ তুলবো।'
দলীয় কর্মীদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলেন, ' ধর্মের নামে জাতের নামে বিভক্ত হবে না। ভাগ হলেই বিপদ, ঐক্যবদ্ধ হন। সবাই এক থাকলে সব ঠিক থাকবে। বিহারের ডাবল সেঞ্চুরিতে বিজেপি জিতেছে। এবার পশ্চিমবঙ্গের পালা। তৃণমূলকে রাজ্য ছাড়া করতে হবে। লোকসভা নির্বাচনে কাঁথি পর্যন্ত হেঁটেছিল, ভাইপো হেলিকপ্টার করে এসেছিল বলেছিল অধিকার মুক্ত কাঁথি গঠন করবে। কিন্তু জনগণ পিসি ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর গঠন করে দেখিয়ে দিয়েছে।'
আগামী ২৬ এর নির্বাচন নিয়ে শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়ে বলেন, ' SIR টা শুধু আপনারা ঠিক মতন হতে দিন। SIR এ লিখে রাখুন যতই আইপ্যাক প্যাকপ্যাক করুক না কেন, যতই শশুরকে বাবা আর জামাইকে ছেলে করুন না কেন SIR এ ১ কোটি নাম বাদ যাবেই। কোনো ভুয়ো ভোটার থাকবে না। বাংলাদেশে যারা হিন্দু শরণার্থী তারা এখানের নাগরিকত্ব পাবে। কিন্তু যারা বাংলাদেশি রোহিঙ্গা তারা তাড়াতাড়ি পালা।'
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের