নিজস্ব প্রতিনিধি , হুগলী - এসআই অফিস প্রাঙ্গণে শৌচালয়ের সামনে চোখে পড়ল একাধিক বইয়ের স্তূপ। ঘটনায় নিন্দার ঝড় উঠেছে পানডুয়া এলাকায়। বিষয়টি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। প্রশ্ন উঠেছে প্রশাসনিক দায়িত্ববোধ নিয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি SIR সংক্রান্ত শুনানি প্রক্রিয়া শুরু হয়েছে। সেই কারণে ইটাচুনা চক্রের স্কুল এসআই অফিসে প্রতিদিন কয়েকশো মানুষ হাজির হচ্ছেন। সেখানে উপস্থিত নাগরিকদের নজরে আসে, শৌচালয়ের ঠিক সামনেই স্তূপ করে রাখা একগুচ্ছ বই। সেগুলি পুরোনো না নতুন, অথবা পাঠ্য বই কি না তা এখনও স্পষ্ট নয়। তবে এই দৃশ্য প্রকাশ্যে আসতেই এলাকাজুড়ে প্রবল আলোড়ন তৈরি হয়েছে।

ঘটনা প্রসঙ্গে জেলা প্রাইমারি শিক্ষা সংসদের ডিআই দীপঙ্কর রায় জানান, 'বিষয়টি এখনও আমার জানা নেই। তবে এসআই-এর কাছে রিপোর্ট চেয়েছেন ডিপিএসসি চেয়ারম্যান। রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে। তবে যদি সত্যিই এমন ঘটনা ঘটে থাকে, তা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়'।
এলাকার প্রাক্তন CPIM বিধায়ক আমজাদ হোসেন বলেন, 'শিক্ষা দফতর আর শৌচালয় এখন সমার্থক শব্দ হয়ে গেছে। শিক্ষা মন্ত্রীর টাকা, সোনা থাকে বাথরুমে। পুরো দফতরটাই জেলে বন্দি থাকে। এখন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে চোরেরা বাইরে এসেছে। প্রায় ৯ হাজার স্কুল বন্ধ করেছে সরকার। তাঁদের বইপত্র এরকম জায়গায় থাকবে সেটাই স্বাভাবিক'।
শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সহ-সভাপতি অসিত চট্টোপাধ্যায় জানান, 'বিষয়টি অত্যন্ত লজ্জাজনক। আমি এর নিন্দা জানাই। ঘটনাটি শিক্ষা দফতরকে জানিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানাব। দু-একজন কর্মচারীর জন্য সরকারের মান-সম্মান ধুলোয় লুটিয়ে যাবে, এটা কোনওভাবেই বরদাস্ত করা যায় না'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের