নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২১ শে জুলাইকে ঘিরে রাজ্যের রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। তৃণমূল কংগ্রেসের দুই শিবিরের টানাপোড়েনের মাঝেই এবার শহিদ মিনারের মঞ্চ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে আমন্ত্রণ জানাল প্রদেশ কংগ্রেস। তবে সেই আমন্ত্রণের সঙ্গে জুড়ে দিল আত্মসমালোচনার বার্তাও। শুভঙ্কর সরকারের দাবি, অতীতের ভুল স্বীকার করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এলে তবেই প্রকৃত প্রায়শ্চিত্ত হবে।
দীর্ঘ কয়েক দশক পর এই বছর ২১শে জুলাই শহিদ মিনারে শহিদ দিবস পালন করতে চলেছে প্রদেশ কংগ্রেস। ইতিমধ্যেই প্রশাসনিক অনুমতি মিলেছে। মঙ্গলবার সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখতে শহিদ মিনার চত্বরে যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার-সহ দলের শীর্ষ নেতৃত্ব। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বার্তা দেন শুভঙ্কর।
কংগ্রেস সভাপতি বলেন, 'শহিদ মিনার চত্বরে দাঁড়িয়ে আমরা মমতাকে আহ্বান করছি, তার যদি সৎ সাহস থাকে, তা হলে নিশ্চয়ই ইতিহাস বিকৃত করবেন না। এই শহিদ মঞ্চে এসে ভুল করেছিলেন, ভুল সিদ্ধান্ত হয়েছিল সেটা বলবেন। কারণ, সেই সময় পতাকাটা ছিল যুব কংগ্রেসের চক্রের পতাকা।'
মমতার উদ্দেশ্যে তিনি আরও বলেন, ' ভুল স্বীকার করলে মমতা মনে শান্তি পাবেন। কারণ, এখনও পর্যন্ত সেদিনের দোষীদের গ্রেফতার করা হয়নি। উনি যদি স্বীকার করেন, ‘আমার দল ছাড়া ভুল হয়েছিল’, এই মঞ্চে এসে শহিদদের শ্রদ্ধা জানান, তাহলে কিছুটা হলেও তার কৃতকর্মের প্রায়শ্চিত্ত করা হবে। সেটা যদি তিনি ভাবেন, তাহলে এই মঞ্চে সবাই স্বাগত।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের