নিজস্ব প্রতিনিধি , কলকাতা - এসএসকেএম হাসপাতালে ফের নিরাপত্তা ঘাটতির অভিযোগ! এক মাসের মধ্যেই ফের প্রশ্নের মুখে রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল। মহিলা ওয়ার্ডে মত্ত অবস্থায় ঢুকে পড়ল বহিরাগত। ঘটনায় ফের প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা।
রাজ্যের অন্যতম প্রধান মাল্টিস্পেশালিটি হাসপাতাল এসএসকেএমে এই ঘটনা ঘটে বৃহস্পতিবার বেলার দিকে। হাসপাতালের মেন ব্লকের কেবল ওয়ার্ডে দেখা যায়, এক অচেনা ব্যক্তি মহিলা ওয়ার্ডের ভেতরে ঢুকে পড়েছে। ওয়ার্ডে কর্তব্যরত নার্সরা প্রথমে বিষয়টি লক্ষ্য করেন। তারা জানান, ওই ব্যক্তিকে চেনেন না এবং আচরণে তিনি মত্ত অবস্থায় ছিলেন। সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন নার্সরা।
ওই ব্যক্তি দাবি করেন, তিনি হাসপাতালের কর্মী। কিন্তু পরে জানা যায়, তিনি কলকাতা পুরসভার কর্মী অম্বর রায় চৌধুরী। প্রথমে অম্বর জানান, সে তার চিকিৎসাধীন মাকে দেখতে হাসপাতালে এসেছিলেন। কিন্তু অনুমতি ছাড়াই মহিলা ওয়ার্ডে ঢুকে পড়েন এবং নার্স ও মহিলা চিকিৎসকদের সঙ্গে অভব্য ব্যবহার করেন। এমনকি হুমকি ও কুরুচিকর ভাষায় আক্রমণ করারও অভিযোগ উঠছে তার বিরুদ্ধে।
ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌঁছায় ভবানীপুর থানার পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে অম্বর রায় চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। পরে ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয় তাকে।
উল্লেখ, সম্প্রতি এসএসকেএম হাসপাতালে ১৫ বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্তও ছিলেন হাসাপাতালের প্রাক্তন স্বাস্থ্যকর্মী। আর সেই পরিচয় দিয়েই হাসপাতালে প্রবেশ করেন সে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের হাসপাতালে বহিরাগতের আগমন। ফলত, ফের একবার হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা