নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের অন্যতম প্রধান সরকারি হাসপাতাল এসএসকেএমে নাবালিকা রোগীর শ্লীলতাহানির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্ত হাসপাতালের প্রাক্তন অস্থায়ী কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই, ঘটনায় এমএসভিপির কাছে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্যভবন।
সূত্রের খবর, বুধবার দুপুরে পরিবারের সঙ্গে চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে আসে ১৫ বছর বয়সী এক নাবালিকা। তার পরিবার যখন টিকিট কাটার লাইনে ব্যস্ত ছিল তখন ওই নাবালিকাকে ভুল বুঝিয়ে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের শৌচাগারে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত অমিত মল্লিক, যিনি এনআরএস হাসপাতালের অস্থায়ী কর্মী। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।
ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা নিয়ে। ট্রমা কেয়ার সেন্টারের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিভাগে বহিরাগত কীভাবে ঢুকল, তা নিয়ে উঠছে প্রশ্ন। এই আবহে তড়িঘড়ি পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য সচিব নিজে ঘটনার রিপোর্ট তলব করেছেন। এমএসভিপিকে ৭২ ঘণ্টার মধ্যে ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের