নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এসএসকেএম হাসপাতাল থেকে ১৮ টি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। যা রাজ্যের চিকিৎসা ব্যবস্থার জন্য ভবিষ্যতে নতুন পথের উন্মোচন করতে চলেছে।
সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী এসএসকেএম হাসপাতালে নতুন উডবার্ন ওয়ার্ডের উদ্বোধন করেন। যার জন্য ব্যয় হয়েছে ৬৭ কোটি টাকা। ১০ তলা এই নতুন ভবনে রয়েছে ১৩১টি কেবিন, যেখানে রোগীরা আধুনিক চিকিৎসা সুবিধা পাবেন। সিঙ্গল কেবিনের ভাড়া ৫ হাজার টাকা, এইচডিইউ কেবিনের ভাড়া ১২ হাজার টাকা এবং আইটিইউ কেবিনের ভাড়া ১৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সাধারণের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী নিজে নির্ধারিত ভাড়ার থেকে ২ হাজার টাকা কমানোর কথা ঘোষণা করেন।
পাশাপাশি, টাটা মুম্বই হাসপাতালের যৌথ উদ্যোগে দুটি ক্যান্সার হাসপাতাল তৈরির কথাও জানান তিনি। একটি এসএসকেএম চত্বরে এবং অন্যটি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। এছাড়াও, রাজ্যে সরকারি উদ্যোগে চালু হচ্ছে রোবটিক সার্জিক্যাল সিস্টেম এবং পূর্ব ভারতের প্রথম বোন ব্যাঙ্ক। মুখ্যমন্ত্রীর কথায়, সরকারি হাসপাতালে খরচ তুলনায় অনেক কম হলেও রোগীরা সর্বোচ্চ পরিষেবা পাবেন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের