*এসএসসি অভিযানে ভাইরাল অডিও ক্লিপ ঘিরে বিতর্ক, অশান্তির আশঙ্কায় সতর্ক প্রশাসন*
নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আগামীকাল অর্থাৎ ১৮ আগস্ট চাকরিহারা শিক্ষকদের একাংশ এসএসসি অভিযানে ডাক দিয়েছে। আর এই অভিযানে ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। হিংসাত্মক অভিযানের দাবি পুলিশের। যদিও সেই দাবি মানতে নারাজ চাকরিহারারা।
সূত্রের খবর, চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এসএসসি ভবন অভিযানের ডাক দেন। তিনি জানান, শান্তিপূর্ণভাবে এবং নিয়ম মেনে মিছিল হবে। এমনকি তিনি ই-মেলের মাধ্যমে অভিযানের অনুমতি চেয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটকে জানান। তবে পুলিশের তরফে সেই অনুমতি দেওয়া হয়নি। আর এরই মাঝে এই এসএসসি অভিযানকে ঘিরে ভাইরাল হওয়া একটি অডিওকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।
রবিবার বিধাননগর পুলিশ কমিশনারেট একটি সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক দাবি করেন। কমিশনারেটের দাবি, এসএসসি ভবন অভিযানের নামে অশান্তির পরিকল্পনা রয়েছে। অডিও ক্লিপ প্রকাশ করে পুলিশ জানায়, ' গোপন সূত্রে আমরা এই অডিও ক্লিপ পেয়েছি। যেখানেই এই অভিযানে বেশ কিছু আপত্তিজনক ও হিংসাত্মক গতিবিধি পাওয়া গেছে। পুলিশকে লক্ষ্য করে বোমা ও পাথর ছোড়া হতে পারে, এমনকি আগুন লাগানোরও ছক রয়েছে।'
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, 'পরীক্ষাকেন্দ্রে সকেট বোমা মারার পরিকল্পনাও করা হয়েছে। অডিওতে যে দুজন কথা বলেছে প্রাথমিকভাবে তাদের আমরা অনুমান করতে পেরেছি। যেহেতু এই আন্দোলনের হাইকোর্টের নির্দেশে বাইরে হচ্ছে তাই আমাদের পক্ষ থেকে এই মিছিলের অনুমতি দেওয়া হয়নি। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, 'হাই কোর্টের নির্দেশ অনুযায়ী আইন মেনে আন্দোলন হলে কোনও আপত্তি নেই। তবে আইনশৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করা হলে কড়া পদক্ষেপ নেবে পুলিশ।'
যদিও চাকরিহারাদের দাবি, ' আমরা আগামীকাল এসএসসি অভিযানের ডাক দিয়েছি। সেখানে দুপুর ৩টের সময় আমরা চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে আমাদের পরীক্ষা দেওয়ার বিষয় নিয়ে কথা বলার জন্য সময় চেয়েছি। কিন্তু এই ধরনের কোনো রকম হিংসাত্মক কার্যকলাপের সঙ্গে আমরা যুক্ত নই।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের