নিজস্ব প্রতিনিধি, বেজিং - এসসিও সম্মেলনে অংশ নিতে শনিবার চীনের মাটিতে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার এসসিও সম্মেলন হওয়ার কথা। তার আগে মোদির সঙ্গে ফোনালাপ করলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তি ফেরানোর জন্য মোদিকে পদক্ষেপ নেওয়ার জন্য আর্জি জানিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জেলেনস্কি জানিয়েছেন, “দীর্ঘদিন ধরে যুদ্ধ বন্ধ করতে সক্রিয় ইউক্রেন। কিন্তু মস্কোর তরফে কোনও ইতিবাচক সংকেত নেই। আমরা জানি, ভারত আমাদের পাশে। যুদ্ধ বন্ধ করতে চায় ভারতও। আমি ভারতের প্রধানমন্ত্রী মোদিকে এর জন্য ধন্যবাদ জানাতে চাই। তাঁর সঙ্গে ফোনে কথা হয়েছে। এসসিও বৈঠকের পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তাঁর আলাদা বৈঠকে এবিষয়ে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন।“
জেলেনস্কির সঙ্গে ফোনালাপের কথা নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর দফতর। উল্লেখ্য, প্রায় সাড়ে ৩ বছর ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। মৃত্যু হয়েছে হাজার হাজার মানুষের। তবুও যুদ্ধ বন্ধের কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। সম্প্রতি স্থলভাগের পর এবার ইউক্রেনের জলপথে মারণ হামলা চালায় রাশিয়া। চোখের নিমেষে ছাই হয়ে যায় আস্ত একটা জাহাজ। ড্রোন দিয়ে হামলা চালিয়ে ইউক্রেনের নৌবাহিনীর সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয় রাশিয়া। মৃত একাধিক।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের