নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটে ভরাডুবির ধাক্কা সামলে সংগঠনকে চাঙ্গা করার লক্ষ্যে পথে নেমেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ওয়াই চ্যানেলের ধর্নামঞ্চে গিয়ে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন ছবি। খাতায়-কলমে ৭৮ বিধায়ক থাকলেও কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাতে গোনা কয়েকজন মাত্র। ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে দলের ভিত কি আরও নড়বড়ে হয়ে পড়ছে? আর সেই পরিস্থিতিকেই হাতিয়ার করে কটাক্ষের সুর চড়াল বিজেপি।
মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে ভোট-পরবর্তী হিংসা, গণতান্ত্রিক অধিকার খর্ব এবং বিরোধী কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ তুলে ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দাবি অনুযায়ী বিধানসভায় এখনও তাদের ৭৮ জন বিধায়ক রয়েছেন। অথচ এদিনের ধর্নামঞ্চে দেখা যায় মাত্র কয়েকজন বিধায়ককে। উপস্থিত ছিলেন নয়না বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, ফিরহাদ হাকিম, বিমান বন্দ্যোপাধ্যায়, অশোক দেব এবং শোভনদেব চট্টোপাধ্যায়।
সাংসদদের মধ্যে রয়েছেন ডেরেক ও’ব্রায়েন, সামিরুল ইসলাম, দোলা সেন, মালা রায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে উপস্থিতি কম হলেও আত্মবিশ্বাস হারাননি মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্নামঞ্চ থেকে তিনি ঘোষণা করেন, 'জিয়েঙ্গে তো বিজেপি কো হাটাকে যায়েঙ্গে।' অর্থাৎ জীবিত থাকলে বিজেপিকে বাংলার ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার লড়াই চালিয়ে যাবেন বলেই বার্তা দেন তিনি।
অন্যদিকে, এই পরিস্থিতিকে হাতিয়ার করে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারকেশ্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'এত দূরবস্থা, শুনলাম তিনজন সাংসদ, ৬ জন বিধায়ক গিয়েছে। দলটার অবস্থা ফলতার মতো হয়ে গেছে।' অভিষেক বন্দ্যোপাধ্যায় অসুস্থ অবস্থাতেও বিধায়কদের ফোন করেছিলেন বলে যে জল্পনা ছড়িয়েছে, তা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু।
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
সকাল থেকে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন
নারা লোকেশকে শুভেন্দুর বিশেষ উপহার
ইডির জালে মনোরঞ্জন মণ্ডল
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...