নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - ভোটের মুখে বড় স্বস্তি বহু ভোটারের জন্য। বিশেষ ক্ষমতা প্রয়োগ করে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যার ফলে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া বহু বিচারাধীন ভোটার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এই রায়ের পরই উচ্ছ্বাস প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, ভোটের দুদিন আগেও যদি ট্রাইব্যুনালে কোনও ভোটারের মামলা নিষ্পত্তি হয় এবং তিনি ছাড়পত্র পান, তাহলে তিনি ভোট দিতে পারবেন। সেই সঙ্গে ২১ এপ্রিল এবং ২৭ এপ্রিল দুদফায় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। এই রায় প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'কোচবিহারের দিনহাটা থেকে হেলিকপ্টারে উঠেই এই সুখবর পেলাম। বারবার সবাইকে বলেছিলাম ধৈর্য্য রাখুন, ট্রাইব্যুনালে আবেদন করুন। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, যারা আবেদন করেছেন, তাদের প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বের করা হবে ২১ এপ্রিল।'
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ' লিস্টে নাম উঠে গেলেই আমাদের কর্মীদের বলব ওইদিন রাতের মধ্যেই যেন ভোটার স্লিপ তৈরি করে বাড়ি বাড়ি পৌঁছে দেয়, যাতে সবাই ভোট দিতে পারে। দ্বিতীয় তালিকা বেরোবে ২৭ এপ্রিল। আমি খুশি এবং গর্বিত বিচারব্যবস্থা নিয়ে। আমি কেস করেছিলাম, এটা মা মাটি মানুষের জয়।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের