নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - ফাঁসিদেওয়ায় ব্যাঙ্কের ভিতরে চলল গুলি। ঘটনায় আহত ১ কিশোরী সহ ৪ গ্রাহক। আহতদের তড়িঘড়ি প্রথমে বিধাননগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যে শিলিগুড়ি মহকুমা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রের খবর , মঙ্গলবার প্রতিদিনের মতোই শিলিগুড়ির ফাঁসিদেওয়া ব্লকের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গ্রাহকদের ভিড় ছিল। দুপুর আনুমানিক ১টা ৩০ নাগাদ মানিক রায় নামের এক নিরাপত্তা কর্মীর আগ্নেয়াস্ত্রটি অসাবধানতাবশত পড়ে যায়। বন্দুকটি মাটিতে পড়ার পর পরই সেখান থেকে গুলি ছিটকে আসে। এতে ব্যাঙ্কের ভিতরে উপস্থিত কয়েকজন গুরুতর ভাবে আহত হন।
ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, "ওই নিরাপত্তারক্ষী প্রাক্তন সেনাবাহিনীকর্মী ছিলেন। ব্যাঙ্কে কাজ করতে গেলে খুব সতর্কভাবে কাজ করতে হয়। আজ অসতর্কতার কারণেই এই ঘটনাটি হয়েছে। অনুমান করা হচ্ছে দুর্ঘটনাবশতই গুলিটা চলেছে তবে, পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।"
শিলিগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক সৌমজিৎ রায় জানিয়েছেন, "ঘটনার তদন্ত শুরু হয়েছে। মেঝেতে আছাড় লাগার পরই বন্দুক থেকে গুলি ছিটকে আসে। তবে বন্দুকটির সেফটি লক ঠিকমতো ছিল কি না বা কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।"
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের