নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শনিবার বিকেলে ফের আত্মহত্যার চেষ্টা মেট্রোয়। মহাত্মা গান্ধী রোড স্টেশনে এক যাত্রীর ঝাঁপ দেওয়ায় ব্লু লাইনের মেট্রো পরিষেবায় বড়সড় ব্যাঘাত সৃষ্টি হয়। বারবার মেট্রোয় আত্মহত্যার জেরে ব্যাহত হয় পরিষেবা।
শনিবার দুপুর ৩টা ৩১ মিনিট নাগাদ মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনের ডাউন লাইনে একটি চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন এক যাত্রী। ঘটনার পরই মেট্রো কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে ওই অংশে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয় এবং দ্রুত উদ্ধারকার্য শুরু করে। পাওয়ার ব্লক নেওয়ায় কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখায় পরিষেবা আরও বিঘ্নিত হয়। ফলে ব্লু লাইনে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম এবং দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ট্রেন চললেও মধ্যবর্তী একটি বিস্তৃত অংশ বন্ধ রাখা হয়েছে।
যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত স্বাভাবিক পরিষেবা ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেই জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃত্যু হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। কলকাতা মেট্রোয় আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টার ঘটনা নতুন নয়। প্রতি কয়েক মাস অন্তর এমন ঘটনা সামনে আসে, যা মেট্রো ব্যবস্থাপনায় উদ্বেগ বাড়ায়। যাত্রী সুরক্ষায় মেট্রো রেলের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু তাতেও কোনো ব্যবস্থা হয়নি।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের