নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফের বড়সড় প্রশ্নের মুখে রাজ্যের ওষুধের গুণমান। গুণমান পরীক্ষায় আবারও ফেল করল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি রিঙ্গার ল্যাকটেট স্যালাইন। অসমে রাজ্য ড্রাগ কন্ট্রোল এবং কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের দুটি ল্যাবেই পরীক্ষায় ব্যর্থ হয়েছে এই স্যালাইন। যা নিয়ে নতুন করে উদ্বেগ ছড়াল স্বাস্থ্য মহলে।
স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, চোপড়ার কারখানায় তৈরি ওই রিঙ্গার ল্যাকটেট স্যালাইন স্টেরিলিটি টেস্টে উত্তীর্ণ হতে পারেনি। শুধু স্যালাইনই নয়, গুণমান পরীক্ষায় ফেল করেছে রাজ্যের আরও চারটি ওষুধ। তালিকায় রয়েছে হাওড়ার জগাছায় ডায়মন্ড ড্রাগ প্রাইভেট লিমিটেডের তৈরি একটি হজমের ওষুধ, উলুবেড়িয়ার লাইফ ফার্মাসিউটিক্যালসের তৈরি ব্যথা কমানোর একটি ইঞ্জেকশন। যার নির্দিষ্ট একটি ব্যাচকে নিম্নমানের বলে চিহ্নিত করেছে ডিএসসিও কলকাতা।
এছাড়াও রাজারহাটের রেকজোয়ানির ক্যাপলেট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের তৈরি ORS প্যাকেজিং ত্রুটির কারণে পরীক্ষায় ফেল করেছে। ভবানীপুরের সানি ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের তৈরি তরল পটাশিয়াম ক্লোরাইডও গুণমান পরীক্ষায় ব্যর্থ হয়েছে কারণ মোড়কে দেওয়া বিবরণের সঙ্গে ওষুধের উপাদানের মিল পাওয়া যায়নি। স্বাস্থ্য ভবনের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, মোট ৪৫টি ওষুধ গুণমান পরীক্ষায় ব্যর্থ হয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ ওষুধ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় রাজ্যের ওষুধ উৎপাদন ও নজরদারি ব্যবস্থা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের