নিজস্ব প্রতিনিধি, বালোচিস্তান – ফের জাফর এক্সপ্রেসে ভয়াবহ বিস্ফোরণ। এর জেরে লাইনচ্যুত ট্রেনের একাধিক কামরা। বিস্ফোরণের সময় ৪০০ জনের বেশি যাত্রী ছিল ট্রেনের মধ্যে। বিরাট ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন বহু যাত্রী। যদিও মৃতের খবর পাওয়া যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।
সূত্রের খবর, বিস্ফোরণের ঘটনা ঘটেছে মঙ্গলবার সিন্ধ-বালোচিস্তান সীমান্তবর্তী সুলতানকোট অঞ্চলে। পাকিস্তানের পেশোয়ার থেকে কোয়েটার দিকে যাচ্ছিল জাফর এক্সপ্রেস। যাত্রা পথে ভয়াবহ আইইডি বিস্ফোরণ হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কত জনের মৃত্যু হয়েছে বা কত জন আহত, সেই সংখ্যা জানা যায়নি।
এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও সংগঠন। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, জাফার এক্সপ্রেসে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে। বালোচ বিদ্রোহীরা এই ঘটনা ঘটিয়েছে। গত মাসেও জাফার এক্সপ্রেসে হামলা চালানো হয়েছিল। এই নিয়ে গত দুই মাসে ৬ বার পাকিস্তানের যাত্রীবাহী ট্রেনে হামলার ঘটনা ঘটল। এর মধ্যে বেশিরভাগ হামলার ঘটনা ঘটেছে জাফার এক্সপ্রেসেই।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের