নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফের কালীঘাটে তদন্তকারীদের তৎপরতা। তবে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নয়, তার পাড়ারই একটি ফ্ল্যাটে পৌঁছলেন সিআইডি আধিকারিকরা। ওই ফ্ল্যাটে মমতার এক আত্মীয়, সম্পর্কে তার বোন থাকেন বলে জানা গেছে। হঠাৎ এই তল্লাশি ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা।
বৃহস্পতিবার দুপুরে কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে আচমকাই পৌঁছান সিআইডির একটি দল। তবে তারা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে না গিয়ে ২৯/ডি নম্বরের একটি আবাসনের দিকে যান। ফ্ল্যাটে প্রবেশের আগে তদন্তকারীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং কয়েকটি তথ্যও সংগ্রহ করেন। প্রতিবেশীদের দাবি, ওই ফ্ল্যাটের দ্বিতীয় তলায় থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এক আত্মীয়া, যিনি সম্পর্কে তার বোন।
তবে কী মামলার তদন্তে সিআইডি সেখানে গিয়েছে, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি ব্যাখ্যা মেলেনি। ফলে তদন্তের উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা থেকেই গেছে। সম্প্রতি বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্তে এর আগেও একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গেছেন সিআইডি আধিকারিকরা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের