নিজস্ব প্রতিনিধি , মালদহ - ফের মালদহের ইংরেজবাজার। গুলিবিদ্ধ হয়ে খুন তৃণমূলকর্মী তথা কয়লা ব্যবসায়ী। ১২ ঘণ্টা ধরে নিখোঁজ থাকার পর মৃত অবস্থায় উদ্ধার হল ব্যবসায়ীর দেহ। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের ইংরেজবাজার এলাকায়।
সূত্রের খবর, মৃত তৃণমূলকর্মীর নাম ওবায়দুল্লা খান। পেশায় কয়লা ব্যবসায়ী ছিলেন। শাসকদলের সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত ছিলেন তিনি। সোমবার বিকেল ৪টে নাগাদ বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপর আর বাড়়ি ফেরেননি। বারবার তাঁর সঙ্গে যোগাযোগ করতে গিয়েও ব্যর্থ হন সকলে। এরপর থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। বুধবার সকালে ইংরেজবাজারের একটি আমবাগান থেকে তাঁর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে।
আমবাগানের যেখান থেকে দেহ উদ্ধার করা হয়েছে তার কিছুটা দূরে ছিল বাইকটি। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে যায় পরিবার সহ পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খুনের পেছনে রাজনৈতিক না ব্যবসায়িক কারণ খতিয়ে দেখছে পুলিশ।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের