নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা ভোটের আগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়াল বিজেপির প্রার্থী তালিকা। প্রথম দফায় রাজ্যের ১৪৪টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। সবচেয়ে বড় চমক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার লড়তে চলেছে দুটি কেন্দ্র থেকে। ফলে আবারও সরাসরি মুখোমুখি লড়াইয়ের জল্পনা তৈরি হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।
ঘোষিত তালিকায় দেখা গিয়েছে, দলের একাধিক পরিচিত মুখকে ফের প্রার্থী করা হয়েছে। দিলীপ ঘোষ ফের সক্রিয় রাজনীতিতে ফিরে খড়গপুর সদর থেকে প্রার্থী হয়েছেন। অন্যদিকে প্রাক্তন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে প্রার্থী করা হয়েছে রাসবিহারী কেন্দ্রে। হাওড়ার শিবপুর থেকে প্রার্থী হচ্ছেন অভিনেতা-রাজনীতিক রুদ্রনীল ঘোষ। বরাহনগর কেন্দ্রে বিজেপির প্রার্থী সজল ঘোষ।
তালিকায় সব থেকে বড় চমক এবার নন্দীগ্রাম ও ভবানীপুর এই দুই কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী। ফলে ফের একবার ২০২১ সালের নির্বাচনের পুনরাবৃত্তি হতে চলেছে বলে মনে করা হচ্ছে। বর্তমান বিধায়কদের অনেককেই পুনরায় টিকিট দেওয়া হয়েছে। যেমন, আসানসোল দক্ষিণে আবারও প্রার্থী হচ্ছেন অগ্নিমিত্রা পাল। বাঁকুড়ার শালতোড়া কেন্দ্রে লড়বেন চন্দনা বারুই, জলপাইগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়িতে প্রার্থী শিক্ষা চ্যাটার্জী।
কোচবিহারের তুফানগঞ্জে ফের প্রার্থী হয়েছেন মালতি রাভা রায়, শিলিগুড়িতে প্রার্থী হয়েছেন বিধানসভায় বিজেপি নেতা শঙ্কর ঘোষ, ভাটপাড়ায় প্রার্থী হয়েছেন অর্জুন পুত্র পবন সিং। তবে বালুরঘাট কেন্দ্রে বর্তমান বিধায়ক অশোক লাহিড়ীকে টিকিট দেওয়া হয়নি। সেখানে নতুন মুখ হিসেবে প্রার্থী করা হয়েছে বিদ্যুৎ রায়কে।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা