নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু – জেন জি-র আন্দোলনের জেরে একপ্রকার বাধ্য হয়েই প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন কেপি শর্মা ওলি। নতুন সরকার গঠনের পর ফের অগ্নিগর্ভ পরিস্থিতি নেপালে। সংঘর্ষের জেরে আহত হন কমপক্ষে ৬ জন। এরপরই জারি করা হয়েছে কারফিউ।
সূত্রের খবর, সংঘর্ষ হয়েছে নেপালের বারা জেলায়। সিপিএন-ইউএমএল ক্যাডারদের সঙ্গে সংঘর্ষ হয়। সিমারার রাস্তায় নেমে বিক্ষোভ দেখান নিজেদের 'জেন জি' পরিচয় দেওয়া যুবকরা। এরপরই স্থানীয় সময় অনুযায়ী দুপুর ১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।
উল্লেখ্য, তরুণ প্রজন্মের আগুনে নতজানু হয় নেপালের ওলি সরকার। সে দেশের সরকারের বিরুদ্ধে ২৬ টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিষিদ্ধ, দুর্নীতি সহ একাধিক অভিযোগ তোলা হয়। পুলিশের গুলিতে মৃত্যু হয় ১৯ জনের। আহত ৪০০-র বেশি। সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করেও নেপালে পতন হয় ওলি সরকারের।
অগ্নিগর্ভ নেপালের দায়িত্বে তুলে দেওয়া হয়েছে প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকির কাঁধে। দ্বন্দ্ব মিটিয়ে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে তাঁর ওপরেই আস্থা রেখেছে ‘জেন জি’। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে ইতিহাস গড়েছিলেন সুশীলা কারকি। এবার প্রথম মহিলা হিসেবে নেপালের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসে ইতিহাসের পাতায় নাম তুলেছেন তিনি।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের