নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - গ্রাহক সেবা কেন্দ্রের মাধ্যমে টাকা জমা দিয়ে প্রতারণার শিকার হলেন একাধিক স্বনির্ভর দলের মহিলারা। জয়পুরের গোপালনগর এলাকায় ভুয়ো রসিদ দিয়ে গ্রাহক সেবা কেন্দ্রের পরিচালকরা সব টাকা আত্মসাৎ করেছেন। পুলিশ প্রশানকে একাধিকবার জানানোর পরও কোনো বিচার পাননি এলাকার মহিলারা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।
স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্রের মাধ্যমে স্বনির্ভর দলের মহিলারা তাদের ঋণের কিস্তি পরিশোধ করছিলেন এবং অনেকে নিজেদের সঞ্চয়ও জমা রেখেছিলেন। প্রতিবারই লেনদেনের বিনিময়ে তাদের অফিসিয়াল রসিদ দেওয়া হতো। কিন্তু সম্প্রতি তারা জানতে পারেন, জমা দেওয়া কিছুই সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে জমা পড়েনি। এই প্রতারণার ঘটনা সামনে আসার পর স্বনির্ভর দলের মহিলা ও আমানতকারীরা জয়পুরের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় বিক্ষোভ দেখান। সেই সময় পুলিশ গ্রাহক সেবা কেন্দ্রের ৩ জন পরিচালককে গ্রেফতার করে সঙ্গে ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। সোমবার ফের স্বনির্ভর দলের মহিলা বিক্ষোভে সামিল হয়।
বিক্ষোভকারী মহিলা কৃষ্ণা লোহার জানিয়েছেন, "এর আগেও আমরা এসেছিলাম কোনো কাজ হয়নি। একমাস হয়ে গেলো এখনও টাকা ফিরত পেলাম না। আমাদের টাকা ফিরত দিতে হবে। আমরা অনেক কষ্ট করে টাকা জমিয়েছি। পুলিশ কোনোরকম সাহায্য করছে না। থানা থেকে আমাদের তাড়িয়ে দিচ্ছে। আমরা চাই আসামীকে আমাদের হাতে তুলে দেওয়া হোক।"
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের